Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেটে আবারও লজ্জা। ফের একবার গড়পেটা বিতর্ক। শ্রীলঙ্কায় গ্রেফতার ভারতীয় ক্রিকেটার (Match Fixing)। যিনি একসময় ব্যাট হাতে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছে সে গড়াপেটায় অভিযুক্ত। তাও আবার বিদেশের মাটিতে। লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনা কিংস দলের মালিকানা নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। যার জেরে গ্রেফতার হলেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন সদস্য মনজ্যোৎ কালরা (Match Fixing)। তিনি শুভমান গিলের প্রাক্তন সতীর্থ। তার বিরুদ্ধে লঙ্কা প্রিমিয়ার লিগে গড়াপেটা এবং তরুণ ক্রিকেটারদের ঘুষ দেওয়ার বিস্ফোরক অভিযোগ উঠেছে।

অভিযোগ ও গ্রেফতারের প্রেক্ষাপট (Match Fixing)
চলতি বছরের শুরুতে জাফনা কিংসের অংশীদারিত্ব কেনেন মনজ্যোৎ। অভিযোগ, এই দলের মালিক হওয়ার পর থেকেই তিনি একপ্রকার অপরাধচক্র গড়ে তোলেন। লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচে নিজের শর্ত অনুযায়ী খেলার জন্য দলেরই তিন তরুণ ক্রিকেটারকে তিনি বিপুল পরিমাণ অর্থ ঘুষ হিসেবে দেওয়ার প্রস্তাব দেন। ভানুকা রাজাপক্ষে, আবিষ্কা ফার্নান্ডো এবং দুনিথ ওয়েলালাগের মতো শ্রীলঙ্কার জাতীয় দলের তিন ক্রিকেটার সরাসরি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে শ্রীলঙ্কার দুর্নীতিদমন শাখা এবং বিশেষ তদন্তকারী দল গত ১০ দিন ধরে তদন্ত চালায়। তদন্তের চূড়ান্ত পর্যায়ে শুক্রবার পুলিশ মনজ্যোৎ কালরাকে গ্রেফতার করে এবং তাকে আদালতে তোলা হয়।
আরও পড়ুন: East Bengal: ইস্টবেঙ্গলে সই করলেন নতুন গোলমেশিন
মনজ্যোতের ক্রিকেট কেরিয়ার (Match Fixing)
মনজ্যোৎ কালরা ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পৃথ্বী শ-এর নেতৃত্বাধীন সেই দলে শুভমান গিলও ছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই বিশ্বকাপের ফাইনালে মনজ্যোৎ দুর্দান্ত শতরান করে দলকে শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। সেই পারফরম্যান্সের সুবাদে আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে সুযোগ পেলেও, পরবর্তী সময়ে পেশাদার ক্রিকেটে তিনি সেভাবে নিজের জায়গা তৈরি করতে পারেননি। আইনি মারপ্যাঁচে জড়িয়ে তার এই কীর্তি ভারতীয় ক্রিকেট মহলের ভাবমূর্তিকে বড় ধাক্কা দিল। আপাতত আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছেন তিনি।



