Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে বিশ্বজূড়ে উন্মাদনা। তবে আর্জেন্টিনা ও স্পেনের (WC Final New Jersey Air) মধ্যকার শিরোপা নির্ধারণী এই মহারণের আগে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলের বাতাসের মান এখন চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
বাতাসের মান বিপজ্জনক (WC Final New Jersey Air)
আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে ছিল শিকাগো, ডেট্রয়েট ও নিউইয়র্ক (WC Final New Jersey Air)। কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর ও মধ্য-পশ্চিমাঞ্চল ছাড়িয়ে নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, দূষণবিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, “বর্তমানে এই শহরের বাতাসে শ্বাস নেওয়া আর দিনে ১০টি সিগারেট খাওয়ার মধ্যে কোনও পার্থক্য নেই।”
প্রশাসনের সতর্কবার্তা ও প্রস্তুতি (WC Final New Jersey Air)
পরিস্থিতি সামাল দিতে নিউইয়র্ক প্রশাসন ইতিমধ্যে জরুরি স্বাস্থ্যসতর্কতা জারি করেছে। স্থানীয় প্রশাসন জননিরাপত্তায় মাস্ক বিতরণ শুরু করেছে এবং বাসিন্দাদের বাইরে শারীরিক পরিশ্রমের কাজ থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: WC Championship Ring: বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বিশেষ উপহার!
মেয়রের নির্দেশিকা (WC Final New Jersey Air)
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে নাগরিকদের সতর্ক করে বলেন, “বাতাসের মান সবার জন্যই স্বাস্থ্যর ঝুঁকি তৈরি করেছে। সাধারন জনগণ বাইরে যেন না বেরোয়। তারা দৌড়ানো বা জগিং-এর মত শারীরিক কসরত এরিয়ে যেন এরিয়ে যান।” জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ২০২৩ সালের পর এটিই হতে যাচ্ছে শহরের সবচেয়ে ভয়াবহ ধোঁয়ার ঘটনা। ২০২৩ সালে দাবানলের কারণে নিউইয়র্কের আকাশ কমলা রং ধারণ করেছিল এবং বায়ুর মান সূচক ৪৬৫-এ পৌঁছেছিল। এবার পরিবেশ সুরক্ষা সংস্থা জানিয়েছে, মিডওয়েস্টের কিছু স্থানে দূষণ সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
ফাইনালিস্টদের প্রস্তুতি (WC Final New Jersey Air)
প্রাকৃতিক এই বিপর্যয়ের মুখেও এখন পর্যন্ত ফুটবলারদের প্রস্তুতিতে কোনও ব্যাঘাত ঘটেনি। লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা বৃহস্পতিবার উত্তর নিউ জার্সির ইস্ট হ্যানোভারে তাদের অনুশীলন করেছে। অন্যদিকে, আটলান্টায় শেষ ধাপের অনুশীলন শেষে আর্জেন্টিনা দল ইতোমধ্যে নিউ জার্সিতে পৌঁছেছে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আর মাত্র দুই দিন বাকি। এখন পরিস্থিতি আরও খারাপ হয় কি না, তা নিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছে প্রশাসন। মাঠের লড়াইয়ের আগে এই অদৃশ্য প্রতিপক্ষ বা বায়ুদূষণ ফুটবলপ্রেমীদের মনে বাড়তি উদ্বেগের জন্ম দিয়েছে।



