Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে স্থগিত রাখা হল বিপিএলের ম্যাচ (Khaleda Zia)।
স্থগিত বিপিএলের ম্যাচ (Khaleda Zia)
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ বাংলাদেশ। তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আজ স্থগিত রাখা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এই কথা। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আজ মঙ্গলবারের দু’টি ম্যাচ বাতিল করা হয়েছে। স্থগিত হওয়া দু’টি ম্যাচের দিনক্ষণ পরবর্তীতে জানানো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Khaleda Zia)।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মঙ্গলবার সকালে প্রয়াত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। এক দৃঢ়চেতা নেত্রী হিসেবে তাঁর উত্থান বাংলাদেশের রাজনীতিতে। মোট দুইবার মসনদে বসেন তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার দশ বছরের কম সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী হয়েছিল তিনি। ৪৩ বছরের রাজনৈতিক জীবন কাটিয়ে আজ থিম গেল খালেদা জিয়ার যাবতীয় লড়াই।
মঙ্গলবার বিপিএলের সূচি অনুযায়ী, দুপুরে সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস ও সন্ধ্যায় ঢাকা ক্যাপিটাল্স–রংপুর রাইডার্স ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই দু’টি ম্যাচ আজ হচ্ছে না। খালেদা জিয়ার প্রয়াণে শোকজ্ঞাপন করে বিসিবি। দেশের ক্রিকেটের অগ্রগতিতে খালেদা জিয়ার অবদানের কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: Happy New Year 2026: বছরের শুরু কেন জানুয়ারিতেই? জানেন আসল কারণ?
বাংলাদেশের অন্যতম তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানও শোকপ্রকাশ করেছে খালেদার প্রয়াণে। আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল লিখেছেন, ‘তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে।’
ক্রিকেটের পরিকাঠামোর উন্নয়নে এবং দেশে খেলাটি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খালেদা জিয়া। সেই খালেদার প্রয়াণে আজ বিপিএলের ম্যাচ স্থগিত করা হল। এর পাশাপাশি বন্ধ ফেডারেশন কাপ ও মহিলা ফুটবল লিগের ম্যাচও (Khaleda Zia)।


