Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অংশুমান চক্রবর্তী, সিকিম (নামচি): সিকিমের নামচি জেলার (Namchi Tunnel Accident) ঝোলুঙ্গের সামারডুং এলাকায় এনএইচপিসির তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে গত ২০ জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও একাধিক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। উদ্ধার হওয়া ১২টি দেহের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে, যার মধ্যে ৫ জনই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা।
আরও পড়ুন: Weather Alert: সকালে রোদ, দুপুরেই ঝমঝম বৃষ্টি! দক্ষিণবঙ্গে অব্যাহত বৃষ্টির দাপট
টানেলের ভেতর কী অবস্থা? (Namchi Tunnel Accident)
প্রশাসনের আশা, প্রযুক্তিগত সহায়তা এবং বিশেষজ্ঞদের সহযোগিতায় দ্রুত উদ্ধার অভিযান সম্পূর্ণ করা সম্ভব হবে। তবে টানেলের ভেতরে মিথেন গ্যাসের উপস্থিতি এবং অস্থিতিশীল পরিবেশ উদ্ধারকাজকে অত্যন্ত জটিল করে তুলেছে। বাকি আরো সাতটি দেহের খোজ মিললেও তা উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয়নি।


