Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জাহাঙ্গির নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াতেই তাঁর (Jahangir Khan) রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন জানিয়ে হাইকোর্টে রাজ্য। ২৬ মে পর্যন্ত জাহাঙ্গিরের রক্ষাকবচ বহাল রাখল আদালত। তারপরে আদালত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে জানিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।
হাইকোর্টে রক্ষা কবচের আবেদন (Jahangir Khan)
তাঁকে পুরনো এবং মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এই (Jahangir Khan) অভিযোগ করে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেছিলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্য জাহাঙ্গিরকে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ দেন। আদালতে জানিয়ে দেয় ২৬ মে পর্যন্ত পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। এরপরই মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জাহাঙ্গির ফলতার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন।
রক্ষাকবচ প্রত্যাহার (Jahangir Khan)
জাহাঙ্গির নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করতেই বুধবার রাজ্য তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করার আবেদন জানায় কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসে শুনানিতে রাজ্যের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় সওয়াল করে বলেন, ‘জাহাঙ্গির খান ভোটে প্রার্থী হওয়ায় তাঁকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। কিন্তু মঙ্গলবার তিনি নির্বাচনী লড়াই থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন। তাই আদালত নির্দেশ পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নিক।’
আরও পড়ুন: Jojo Mukherjee: অসুস্থ জোজো, ভর্তি হাসপাতালে
রাজ্যের এই বক্তব্য শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য্য বলেন, ‘২৬ মে পর্যন্ত রক্ষাকবচ থাক। তারপরে আদালত এই নির্দেশ পুনর্বিবেচনা করে দেখবে।’ আগামীকালই ফলতায় পুনর্নির্বাচন রয়েছে। ২৪ তারিখ ফল ঘোষণা হবে। আদালতের এদিনের নির্দেশে আপাতত স্বস্তি জাহাঙ্গিরের। ২৬ মে-এর পর আদালত কী নির্দেশ দেয় সেই দিকেই নজর থাকবে সকলের।


