Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি হাই কোর্টের নির্দেশের পর (Sonam Wangchuk) অবশেষে সফদরজং হাসপাতাল থেকে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে। টানা ২৪ দিনের অনশন চললেও এখনও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি। বর্তমানে আইসিইউ-তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও তাঁর অনশন অব্যাহত রয়েছে। শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
হাসপাতাল বদল (Sonam Wangchuk)
সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরে নিট পরীক্ষায় (Sonam Wangchuk) অনিয়মের অভিযোগে আন্দোলন চালিয়ে আসছেন। যন্তর মন্তরে ২১ দিন অনশন করার পর তাঁকে পুলিশ সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করায় নতুন বিতর্কের সৃষ্টি হয়। এরপর তাঁর স্ত্রী গীতাঞ্জলীর আবেদনের ভিত্তিতে দিল্লি হাই কোর্ট তাঁকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেয়। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার সন্ধ্যায় অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মেদান্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Sonam Wangchuk)
এর মধ্যেই মঙ্গলবার গভীর রাতে মেদান্ত হাসপাতালে পৌঁছন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে সোনমের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। পাশাপাশি আইসিইউ-তে গিয়ে সোনম ওয়াংচুকের সঙ্গেও সংক্ষিপ্ত সময়ের জন্য কথা বলেছেন বলে জানা গিয়েছে। তবে তাঁদের আলোচনার বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। কারণ, দীর্ঘ অনশনের পর কেন্দ্রীয় সরকারের শীর্ষ প্রতিনিধিদের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিকে নিট পরীক্ষায় অনিয়ম, শিক্ষার্থীদের আন্দোলন এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে সংসদেও তুমুল বিতর্ক চলছে। সরকার জানিয়েছে, পরীক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার এবং বিরোধীদের উত্থাপিত বিষয় নিয়ে আলোচনায় তারা প্রস্তুত।


