Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অমল চক্রবর্তী: দিল্লির ঘটনার আঁচ (Hooghly Protest) পড়ল হুগলিতে। রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্বকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার হুগলির বিভিন্ন জায়গায় পথে নামলো জাতীয় কংগ্রেস। কোথাও প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো হলো, কোথাও অবরোধ করে বিক্ষোভ।
ঘটনার সূত্রপাত (Hooghly Protest)
দিল্লিতে NET ও CBSE র প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে (Hooghly Protest) ছাত্র আন্দোলন চলছিল। অভিযোগ, সেই আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করে। তাতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে লোকসভার স্পিকারের কাছে আলোচনার দাবি তোলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসেন কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ, তাদের মারধর করে তুলে দেওয়া হয় এবং পরে গ্রেফতার করা হয়।
হুগলিতে বিক্ষোভ
এই ঘটনার প্রতিবাদেই হুগলিতে তিন জায়গায় বিক্ষোভ দেখায় কংগ্রেস। চুঁচুড়া ঘড়ির মোড়ে জাতীয় কংগ্রেসের কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে আগুন ধরিয়ে ও ছিঁড়ে প্রতিবাদ জানান। পান্ডুয়া কালনা রোডে কংগ্রেস কর্মীরা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এসে অবরোধ হটিয়ে দেয়।সিঙ্গুর বাজারে এখানেও বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মীরা। রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন কংগ্রেস ছাত্র নেতা প্রিয়ম ঘোষ সহ অন্যান্যরা। রাহুল গান্ধীকে গ্রেফতারের প্রতিবাদে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: Namchi Tunnel Accident: তিস্তা টানেলে মৃত্যুর ছায়া! চতুর্থ দিনেও চলছে উদ্ধার অভিযান
NET-CBSE প্রশ্নপত্র ফাঁস ও রাহুল গান্ধীর গ্রেপ্তারির ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে কংগ্রেস। দিল্লির প্রতিবাদের ঢেউ এসে লেগেছে হুগলির রাজপথেও


