Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি দেশজুড়ে ছাত্র আন্দোলন (Salman Khan) এবং শিক্ষাব্যবস্থাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড অভিনেতা সলমন খান। দীর্ঘদিন নীরব থাকার পর সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে তিনি জানিয়ে দিলেন, পড়ুয়াদের ন্যায্য দাবির প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। সেই সঙ্গে আন্দোলনকে রাজনৈতিক রং না দেওয়ারও আবেদন জানান তিনি।
নিজের ছাত্রজীবন স্মরণ (Salman Khan)
ইনস্টাগ্রামে নিজের ছাত্রজীবনের একটি পুরনো ছবি শেয়ার করে (Salman Khan) সলমন লেখেন, দেশের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে যে তরুণ-তরুণীরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে নেমেছেন, তাঁদের সাহস ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসার যোগ্য। তাঁর মতে, প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং শিক্ষাব্যবস্থার বিশ্বাসযোগ্যতা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
ব্যথিত সলমন (Salman Khan)
অভিনেতা আরও বলেন, আন্দোলনের সময় হিংসার ঘটনা এবং ছাত্রছাত্রীদের আহত হওয়ার খবর তাঁকে ব্যথিত করেছে। তবে তিনি বিশ্বাস করেন, এই প্রতিবাদের মূল উদ্দেশ্য আরও উন্নত ও স্বচ্ছ শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। সেই কারণেই বিষয়টিকে শুধুমাত্র শিক্ষা এবং পড়ুয়াদের অধিকার পর্যন্ত সীমাবদ্ধ রাখা উচিত, রাজনৈতিক সংঘর্ষে পরিণত করা উচিত নয়।

আরও পড়ুন: NEET paper leak: নিট কেলেঙ্কারির বিস্ফোরক কাহিনি এবার ওটিটিতে
সরকারের প্রতিও আস্থা প্রকাশ করেছেন সলমন। তাঁর আশা, ছাত্রদের বক্তব্য গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে এবং ভবিষ্যতে এমন একটি শিক্ষা কাঠামো তৈরি হবে, যা আন্তর্জাতিক মানের হবে। তিনি এমন এক ভারতের স্বপ্ন দেখেছেন, যেখানে বিদেশ থেকেও শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসবে।


