Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তীব্র গরমের মাঝে অবশেষে এল খুশির (Monsoon Arrives Kerala) খবর। আজ, ৪ জুন দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম বর্ষা। আলিপুর আঞ্চলিক আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজই কেরলে আনুষ্ঠানিকভাবে বর্ষার আগমন ঘটেছে।
কেরলে ঢুকেছে বর্ষা (Monsoon Arrives Kerala)
ভারত সরকারের অধীনস্থ মৌসম ভবনের (Monsoon Arrives Kerala) এই বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দক্ষিণ-পশ্চিম বর্ষা ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব আরব সাগরের বাকি অংশ, মধ্য আরব সাগরের কিছু অংশ, সমগ্র লাক্ষাদ্বীপ, কেরল এবং মাহে অঞ্চলে নিজের আধিপত্য বিস্তার করেছে। এছাড়া কর্নাটক ও তামিলনাড়ুর কিছু অংশ এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকাতেও বর্ষা অগ্রসর হয়েছে। ৪ জুনের হিসেব অনুযায়ী, মৌসুমী বায়ুর উত্তরী সীমা ম্যাঙ্গালোর, কোডাইকানাল ও টুথুকুদির ওপর দিয়ে অবস্থান করছে।
আগামী ২-৩ দিনে আরও অগ্রগতির সম্ভাবনা (Monsoon Arrives Kerala)
আবহাওয়াবিদদের মতে, আগামী দিনগুলিতে বর্ষার আরও এগিয়ে যাওয়ার জন্য পরিস্থিতি সম্পূর্ণ অনুকূল রয়েছে। আবহাওয়া দফতরের জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মৌসুমী বায়ু সমগ্র গোয়া, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশ, কর্নাটক ও তামিলনাড়ুর বাকি অংশ এবং মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু অংশে অগ্রসর হতে পারে।
উত্তর-পূর্ব ভারতের জন্য সুখবর
আবহাওয়ার এই অনুকূল পরিস্থিতির জেরে আগামী ২-৩ দিনের মধ্যেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির কিছু অংশেও বর্ষা প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Chandranath Rath: চন্দ্রনাথ হত্যাকাণ্ডে বড় সাফল্য, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার এক!
কেরলে বর্ষার এই সময়োচিত আগমন স্বাভাবিকভাবেই দেশের কৃষিকাজ এবং সাধারণ মানুষের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক খবর নিয়ে এসেছে। এবার নজর, পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ কবে ঘটে।


