Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমনা বেরা: রাজ্যে বৃষ্টি এখনও অব্যাহত (Kolkata Rain)। শুক্রবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের জেরেই আবহাওয়া তৈরি হয়েছে। কলকাতাসহ একাধিক জেলায় দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণে দুর্যোগ (Kolkata Rain)
কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আগামী কয়েক ঘণ্টায় (Kolkata Rain) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরেও দমকা হাওয়ার সম্ভাবনা। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে (Kolkata Rain) আবহাওয়া অনুকূল থাকায় কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়ার এক-দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পুরুলিয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সপ্তাহান্তে অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।
কলকাতার তাপমাত্রা
শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় প্রায় ৫২.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮৪ শতাংশ।
পাহাড়ে মেঘলা আকাশ
উত্তরবঙ্গে আপাতত কোনও দুর্যোগের আশঙ্কা নেই। গত কয়েক দিনের তুলনায় ভারী বৃষ্টির প্রবণতা অনেকটাই কমেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।


