Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: টানা বর্ষণে বেহাল হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গোলগ্রাম অঞ্চলের সাত্তামালি ও জোতমথুরা গ্রামের সংযোগকারী রাস্তা (Paschim Medinipur)। কাদা রাস্তায় দূর্ঘটনার আশঙ্কায় সেই রাস্তায় অ্যাম্বুল্যান্স ঢুকতে নারাজ।তাই গ্রামের অসুস্থ এক রোগীকে খাটিয়ায় করেই হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হলেন গ্রামবাসীরা। এই ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে (Paschim Medinipur)
সাত্তামালি ও জোতমথুরা গ্রামে প্রায় দেড়শো পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে রাস্তার কোনও সংস্কার না হওয়ায় বর্ষাকাল এলেই দুর্ভোগ চরমে ওঠে। স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ থেকে প্রবীণ সকলকেই প্রতিদিন জল-কাদা ভেঙে যাতায়াত করতে হয়। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অসুস্থ এক প্রবীণার বাড়িতে অ্যাম্বুল্যান্স পৌঁছতে না পারায় গ্রামবাসীরা তাঁকে খাটিয়ায় শুইয়ে কাদা রাস্তা পেরিয়ে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দার অভিযোগ (Paschim Medinipur)
বহুবার বিডিও, বিধায়ক এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে রাস্তা সংস্কারের আবেদন জানানো হয়েছে। লিখিত আবেদনও করা হয়েছে একাধিকবার। কিন্তু এখনও পর্যন্ত কোনও স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। তাঁর দাবি, অবিলম্বে রাস্তা চলাচলের উপযোগী করে তোলার ব্যবস্থা করুক প্রশাসন।
আরও পড়ুন: Cockroach janata party: সোনম অনশন ভাঙলেন, তবুও মোদির কড়া বার্তার পরও প্রতিবাদে অনড় পড়ুয়ারা
বিধায়ক শুভাশিস ওম বলেন
এ প্রসঙ্গে ডেবরার বিধায়ক শুভাশিস ওম বলেন, “এলাকার অধিকাংশ রাস্তার অবস্থাই অত্যন্ত খারাপ। বিষয়টি আমাদের জানা রয়েছে। প্রশাসনিক কিছু জটিলতার কারণে কাজের গতি ব্যাহত হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।” বারবার প্রতিশ্রুতি মিললেও বাস্তবে রাস্তার হাল না ফেরায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। তাঁদের দাবি, আর আশ্বাস নয় দ্রুত রাস্তা সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনুক প্রশাসন।



