Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। বাংলায় দ্বিতীয় দফার ভোটের দিন বৃষ্টি হয়েছে (Weather)। সকাল থেকে বিকেল আর রাতের দিকে তুমুল ঝড়বৃষ্টি হয়েছে। এরপরেই মানুষের মনে প্রশ্ন ৪ তারিখ গণনার দিন বৃষ্টি হবে না তো। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে বঙ্গে।
তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তি (Orange Alert)
ধেয়ে আসছে কালবৈশাখী, তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি, তবে সঙ্গে নিয়ে এল ঝোড়ো হাওয়ার দাপট। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather)
আজ, বিকেল ৪টা ৪০ মিনিট থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তন হল। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে।
আরও পড়ুন: Mamata Banerjee: আমরা মা-মাটি-মানুষের সরকার গঠন করছি: ভোট শেষে আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো

বজ্রপাতের আশঙ্কা (Weather)
আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে, এই প্রবল ঝড়ের ফলে গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঘন ঘন বজ্রপাতের আশঙ্কাও থাকছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রশাসনের পরামর্শ:
১. ঝড়ের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন।
২. খোলা মাঠ, বড় গাছ বা জলাশয়ের সামনে থাকবেন না।
৩. প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।

লন্ডভন্ড সন্দেশখালি
হঠাৎই ঝড়ের তাণ্ড এডবেস্টার টিনের চাল উড়ে গেল ক্ষতিগ্রস্ত গ্রামের একাধিক বাড়ি, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালিতে হঠাৎই কয়েক মিনিটের ঝড় এবং সঙ্গে বৃষ্টি , আর তাতেই লণ্ডভণ্ড হয়ে গেল সিতুলিয়া এলাকায় , গাছ ভেঙে পরল বাড়ির উপর, ইলেকট্রিক তারে, এবং রাস্তার উপর গাছ ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে গেল । ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি কাঁচা বাড়ি , বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক খুঁটি , এবং প্রচুর গাছ ভেঙে পড়েছে। সন্দেশখালির সিতুলিয়া এলাকা সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন ।
আবহাওয়া প্রেস মিট
অন্বেষা ভট্টাচার্য। জি আই ওয়ান। আবহাওয়া বিজ্ঞানী।
১) কাল থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবার এবং সোমবার দুদিন কালবৈশাখী শিলাবৃষ্টি তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বিঘ্নিত হতে পারে গোটা রাজ্যের গণনা পর্ব। সবথেকে বেশি অসুবিধায় পড়তে পারেন মালদহ জেলার গণনা কর্মীরা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পার্বত্য এলাকায়। উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি।
বুধবার সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি কমবে রাজ্যে। শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।
২) আজ শনিবার সন্ধ্যার পর পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।
৩) কাল রবিবার থেকে ফের বাড়বে ঝড়-বৃষ্টি। ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
৪) গণনার দিন সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড় বৃষ্টির প্রভাব ব্যাপকতা এবং পরিমাণ আরো বাড়বে। কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলাতে কালবৈশাখীর সর্তকতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তা।
৫) মঙ্গলবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে প্রভাব ও ব্যাপকতা সোমবারের তুলনায় কিছুটা কমবে।
৬) বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝোড়ো বাতাসের প্রবণতা কম থাকবে। হাওয়ার গতি কমে আসবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
৭) উত্তরবঙ্গে আজ শনিবারে ভারী বৃষ্টি। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
৮) কাল রবিবারে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। দমকা ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে।
৯) পরশু গণনার দিন সোমবার ও পরের দিন মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেদিন সবথেকে বেশি বৃষ্টি হতে পারে মালদায়। মালদায় দমকা ঝোড়ো হাওয়ার গতি কখনও ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বুধবার থেকে ঝড় বৃষ্টি কমবে ক্রমশ শুষ্ক আবহাওয়া।
১০) কলকাতায় কাল রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যের দিকে। আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও কাল রবিবার এবং গণনার দিন সোমবার সম্ভাবনা বেশি থাকবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়। দুপুরের পর থেকে রাতের মধ্যে দুর্যোগের সম্ভাবনা বেশি। গণনায় কিছু কিছু ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে।



