Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: যুবভারতীর মাঠে নেইমার, ক্যাসেমিরো, মার্টিনেলিদের বিরুদ্ধে খেলবেন লিস্টন কোলাসো, মনবীর সিং, ছাংতেরা? শুক্রবার রাত থেকেই এ বিষয় নিয়ে জোর আলোচনা চলছে। শোনা যাচ্ছে, ১৫ বছর পর কলকাতায় আবার পা রাখতে চলেছে ল্যাটিন আমেরিকার সেরা দল (Brazil vs India)। না এবার আর্জেন্টিনা নয়। এবার নেইমারের ব্রাজিল খেলতে পারে যুবভারতীর গ্যালারির সামনে! হতে পারে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।
২০১১-র স্মৃতি (Brazil vs India)
শেষ বার ২০১১ সালে লিওনেল মেসির আর্জেন্টিনা খেলতে এসেছিল এই কলকাতায়। তিলোত্তমাতেই মেসি অধিনায়ক হিসেবে জাতীয় দলে অভিষেক হয়েছিল মেসির। যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ম্যাচের স্মৃতি এখনও কলকাতার (Brazil vs India) কাছে উজ্জ্বল। তার ঠিক ১৫ বছর পর ফের একবার কলকাতার জন্য বড় চমক অপেক্ষা করছে। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন পুজোর মরসুমেই কলকাতায় আসছে ব্রাজিলের জাতীয় দল (Brazil vs India)। যুবভারতীর মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ভারত সফর (Brazil vs India)
ইএসপিএন ব্রাজিলের খবর অনুযায়ী, বিশ্বকাপের ঠিক পরের আন্তর্জাতিক সূচি প্রায় চূড়ান্ত করে ফেলেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। সূচি অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা নেইমারদের। এরপরই অক্টোবরে ভারতে আরও একটি প্রীতি ম্যাচ খেলার বিষয়ে আলোচনা চলছে।
কলকাতায় ম্যাচের জোরালো সম্ভাবনা (Brazil vs India)
বিশ্বকাপে ভারতীয় ফুটবল সমর্থকদের কাছ থেকে দুর্দান্ত সমর্থন পেয়েছিল। পরেই ব্রাজিল ও ভারতীয় আয়োজকদের মধ্যে এই বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়। সূত্র মারফত জানা গিয়েছে, অক্টোবরের এই সম্ভাব্য ম্যাচটি দিল্লিতে নয়, বরং ফুটবলের মক্কা বলেই পরিচিত কলকাতায় হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

ফিফার নতুন নিয়ম (Brazil vs India)
এই পুরো সফরটি ফিফার নতুন সুপার ইন্টারন্যাশনাল উইন্ডো-র একটি অংশ। নতুন নিয়ম অনুযায়ী, জাতীয় দলগুলো ১৬ দিনের একটি উইন্ডোয় সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। ২০২৭ সাল থেকে ব্রাজিল ফুটবল ফেডারেশন এমন সব শহরে জাতীয় দলকে খেলাতে চায়, যেখানে সাধারণত সেলেকাওদের ম্যাচ সচরাচর দেখা যায় না।
আরো পড়ুন: CJP Protest : যন্তর মন্তরে পড়ুয়াদের বিক্ষোভ মিয়ে সরব এবার শচিন-বিরাট
ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা (Brazil vs India)
এর আগে ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে তাঁর ক্লাব নিউ ইয়র্ক কসমসের হয়ে কলকাতায় এসে মোহনবাগানের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন। তবে ব্রাজিলের জাতীয় দল এর আগে কখনও কলকাতায় খেলেনি। এই জল্পনা সত্যি হলে তা হবে কলকাতার ক্রীড়া ইতিহাসের অন্যতম অধ্যায়।



