Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির যন্তর মন্তরে চলছে শিক্ষা আন্দোলন (CJP Protest) যন্তর মন্তরে পড়ুয়াদের বিক্ষোভ মিয়ে সরব এবার শচিন-বিরাট। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে আন্দোলন করছেন। এই বিষয়ে প্রথম দিকে অনেকেই চুপ থাকলেও ধীরে ধীরে এবার মুখ খুলছেন বলিউড থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা। এবার শচিন তেন্ডুলকর সহ একাধিক নিজের মতামত জানান। ‘লিটল মাস্টার’ থেকে শুরু করে ‘কিং’ কোহলি, অলিম্পিক গোল্ড মেডেলিস্ট অভিনব বিন্দ্রা এবং টেনিস তারকা সানিয়া মির্জা। প্রত্যেকেই শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এক সুস্থ ও স্বচ্ছ ব্যবস্থার ওপর জোর দিয়েছেন।
শচিনের বক্তব্য (CJP Protest)
সোশ্যাল মিডিয়ায় শচিন তেন্ডুলকর তাঁর বাবার একটি শিক্ষার কথা উল্লেখ করে লিখেছেন যে ব্যর্থ হওয়া অপরাধ নয়, কিন্তু প্রতারণা করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। শর্টকাট বা সহজ পথ এড়িয়ে চলার বার্তা দিয়ে তিনি জানান, যে সমাজ কঠোর পরিশ্রমের চেয়ে কেবল ফলাফলকে বড় করে দেখে, সেখানে যোগ্যতার চেয়ে শর্টকাটকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। তরুণ প্রজন্ম দেশের মূল চালিকাশক্তি। তিনি আরও বলেন, অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, সমাজের প্রতিটি স্তরের মানুষকে একসঙ্গে এমন পরিবেশ গড়ে তুলতে হবে যাতে শিক্ষার্থীদের আর কখনও এই ধরনের পরিস্থিতির মুখোমুখি না হতে হয়।
বিরাটের বক্তব্য (CJP Protest)
শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সরব বিরাট কোহলিও। তাঁর মতে, পড়ুয়ারা একটি সুষ্ঠু ব্যবস্থা, স্বচ্ছ পরীক্ষা এবং মেধার ওপর ভিত্তি করে গড়া ভবিষ্যৎ পাওয়ার সম্পূর্ণ যোগ্য। শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে শোনা উচিত বলে মন্তব্য করে তিনি কর্তৃপক্ষের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং যোগ করেছেন যে দেশের ভবিষ্যৎ ন্যায়বিচার ও স্বচ্ছতা পাওয়ার অধিকারী।
আরো পড়ুন: EB HABAS: মোহনবাগান আবেগ ভুলে পেশাদার ফুটবল নিয়েই সামনে এগোতে চান হাবাস
অলিম্পিক পদকজয়ীদের বক্তব্য (CJP Protest)
দেশের প্রথম ব্যক্তিগত অলিম্পিক সোনা জয়ী অভিনব বিন্দ্রা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, কিছু বিষয় গোটা দেশবাসীর এবং সমস্ত ভেদাভেদ ভুলে দেশের প্রতিটি নাগরিক এই ধরনের পরিস্থিতির দ্বারা প্রভাবিত হন। পাশাপাশি, টেনিস তারকা সানিয়া মির্জা মনে করেন, পড়ুয়াদের কণ্ঠস্বর শোনা অত্যন্ত জরুরি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন। সমাজে হিংসার কোনো স্থান নেই জানিয়ে তিনি দেশের যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ডাক দিয়েছেন।



