Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লিতে নিট-প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ’ পার্টির সমর্থনে কলকাতায় মিছিলের পরিকল্পনা ছিল কালীঘাট তৃণমূলের। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও শনিবার আদালতে ছোটেন মমতাপন্থীরা। কলকাতা হাইকোর্টেও মেলেনি অনুমতি (Kalighat TMC Michhil)।
অনুমতি না পেয়েও মিছিল মমতার (Kalighat TMC Michhil)
পুলিশ-আদালতের অনুমতি না পেয়েও আন্দোলনে নাছোড়বান্দা কালীঘাট তৃণমূল। নিজেদের নির্ধারিত সূচি মতোই পদ্মপুকুরে জমায়েত শুরু করেন তারা। তৃণমূলের জমায়েতে মমতা পৌঁছতেই শুরু হয় স্লোগান। পুলিশের তরফে বারবার তাঁদের এলাকা খালি করতে বলা হলেও, পালটা পুলিশের বিরুদ্ধে চড়াও হন তৃণমূল নেতা-কর্মীরা। এরপরই তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি (Kalighat TMC Michhil)।
আরও পড়ুন: Dharmendra Resign Rahul: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: আন্দোলনকারীদের আন্তরিক শুভেচ্ছা রাহুল গান্ধির
জমায়েত ঠেকাতে পদ্মপুকুর থেকে আটক করা হয় তৃণমূল নেতা-কর্মীদের। কুণাল, বৈশ্বানর সহ বহু নেতাকে প্রিজন ভ্যানে তুলে লালবাজার নিয়ে যাওয়া হয়। মিছিলে পুলিশকর্মীরা বাধা দিতেই ক্ষোভ উগরে দেন মমতা। স্কুটিতে চেপেই ঘটনাস্থলে ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে তৃণমূল কর্মীদের আটকের প্রতিবাদে লালবাজারের সামনে ধর্নায় বসেন ডেরেক-ও ব্রায়েন ও দোলা সেনরা।



