Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ১ মে শ্রমিক দিবসের সঙ্গে এ বছর একই দিনে পড়েছে বুদ্ধ পূর্ণিমা (Kolkata Metro Rail)। ফলে শহরজুড়ে ছুটির আবহ। অধিকাংশ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জরুরি পরিষেবা চালু থাকবে স্বাভাবিক নিয়মেই। এই বিশেষ দিনে যাত্রীদের কথা মাথায় রেখে মেট্রো পরিষেবা চালু থাকলেও সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
কম চলবে ট্রেন, বদলাবে সংখ্যা (Kolkata Metro Rail)
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ দিনের তুলনায় ট্রেনের (Kolkata Metro Rail) সংখ্যা কিছুটা কমানো হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মূল লাইনে যেখানে প্রতিদিন অনেক বেশি ট্রেন চলে, সেখানে এদিন সংখ্যায় কাটছাঁট করা হয়েছে। একইভাবে পূর্ব-পশ্চিম করিডর এবং অন্যান্য লাইনের ক্ষেত্রেও ট্রেনের সংখ্যা কমানো হয়েছে। তবে অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee: আমরা মা-মাটি-মানুষের সরকার গঠন করছি: ভোট শেষে আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো
শুরুর ও শেষের সময় প্রায় একই
পরিষেবা শুরু হবে ভোর ৬টা ৫০ মিনিটে, যা সাধারণ দিনের মতোই। শেষ ট্রেনের সময়েও বড় কোনও পরিবর্তন নেই। রাত সাড়ে নটা নাগাদ শহিদ ক্ষুদিরাম দিক থেকে শেষ ট্রেন ছাড়বে দক্ষিণেশ্বরের উদ্দেশে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকেও শেষ ট্রেন ছাড়বে প্রায় একই সময়ে। এছাড়া নির্দিষ্ট সময়ে দমদমমুখী শেষ ট্রেন এবং একটি বিশেষ রাতের পরিষেবাও থাকবে।


