Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর চাকরি ফিরে (Teachers Protest) পাওয়ার আশা করেছিলেন হাজার হাজার চাকরিহারা ও আন্দোলনকারী যোগ্য চাকরিপ্রার্থীরা। তবে পালাবদলের পর সময় গড়ালেও বঞ্চনার অবসান ঘটেনি বলে অভিযোগ। এবার নিজেদের চাকরির পুনর্বহালের দাবিতে ফের রাজপথে বৃহত্তর আন্দোলনের ডাক ২০১৬-র এসএসসি (SSC) SLST-1 এবং RLST-3 প্রক্রিয়ার যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী সমাজ।
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের দাবি (Teachers Protest)
আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্য বিধানসভা নির্বাচনের আগে (Teachers Protest) বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন যে নতুন সরকার গঠন হলে যোগ্য প্রার্থীদের আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত চাকরিতে ফেরানো হবে। কিন্তু সরকার পরিবর্তনের পরেও সেই প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন যোগ্য প্রার্থীরা। তাঁদের মূল দাবি, চাকরির সম্পূর্ণ ধারাবাহিকতা বজায় রেখে অবিলম্বে পুনর্বহাল করতে হবে।
আরও পড়ুন: Sawan Marriage: শ্রাবণে বিয়ের স্বপ্ন, জীবনে কীসের ইঙ্গিত?
৭ আগস্টের কর্মসূচির রূপরেখা
প্রতিশ্রুতি পূরণের দাবিতে আগামী ৭ আগস্ট মহামিছিলের ডাক চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের। শিয়ালদহ স্টেশন শুরু হবে মিছিল। ধর্মতলা হয়ে এগোবে এবং গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হবে। মহামিছিল শেষে গান্ধী মূর্তির পাদদেশেই শুরু হবে অনির্দিষ্টকালের অবস্থান আন্দোলন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ নিরবচ্ছিন্নভাবে চলবে। সংগঠনের পক্ষ থেকে সমস্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, চাকরিহারা প্রার্থী এবং সাধারণ সমর্থকদের এই কর্মসূচিতে বিপুল সংখ্যায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ৭ আগস্টের এই মহামিছিল ঘিরে নতুন করে উত্তপ্ত হতে চলেছে তিলোত্তমার রাজপথ।


