Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালির কাছে পায়েস মানেই গোবিন্দ ভোগ চালের (Sabur Payes) পায়েস। কিন্তু রসনা প্রিয় বাঙালির তো খাবার নিয়ে একটু-আধটু এক্সপেরিমেন্ট করতেই হয়। তাই চালের বদলে সাবুর পায়েস তো বাড়িতে একদিন বানানোই যায়।
চালের বদলে সাবু (Sabur Payes)
পুজো অর্চনার দিনে বা যারা চাল খেতে পছন্দ (Sabur Payes) করেন না, তাদের জন্য অত্যন্ত উপাদেয় একটি অপশন হল সাবু। সাবু সহজে সেদ্ধও হয়ে যায়, আবার খেতেও একটু অন্যরকম লাগে।
লাগবে কী কী?
২ ঘন্টা ভেজানো সাবু
হালকা ভাজা ড্রাই ফ্রুটস
চিনি
দুধ
এলাচ গুঁড়ো
আরও পড়ুন: Salman Khan: অসমে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন ভাইজান
বানাবেন কীভাবে?
প্রথমে দুধ ভালো করে ফুটিয়ে নিন। তারপর ভেজানো সাবু দিয়ে আরও ভালো করে ফুটিয়ে নিন। এরপর সামান্য এলাচ গুঁড়ো, চিনি, হালকা ভাজা ড্রাই ফ্রুটস দিয়ে নামিয়ে নিন।


