Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মোহনবাগান দিবসে নাম না করে ইস্টবেঙ্গলকে খোঁচা সবুজ মেরুন ক্লাবের সভাপতি দেবাশিস দত্তর। সঙ্গে ছিলেন সচিব সৃঞ্জয় বোস। ২৯ জুলাই সকাল থেকেই মনোরম পরিবেশ গঙ্গাপাড়ের ক্লাবের। সমর্থকদের ভীর। ক্লাব চত্বরে বসেছেন জার্সি বিক্রেতারা। এদিন সব মোহনবাগান সমর্থকদের জন্যই গর্বের। ক্লাবে হাজির ছিলেন ১৩৫ জন প্রাক্তন ফুটবলার। সভাপতি দেবাশিস দত্তর কথায় তা প্রকাশ পেল।
ইস্টবেঙ্গলকে খোঁচা (Mohun Bagan Day)
সকাল থেকেই বৃষ্টি। তার জন্য সমর্থকদের আনন্দে কোনও ভাটা পড়েনি। সুব্রত ভট্টাচার্য, বিদেশ বোস, মনোরঞ্জন ভট্টাচার্যরাও বসে প্রাক্তনদের খেলা উপোভোগ করলেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে (Mohun Bagan Day) মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত জানিয়েছেন, “অন্যান্য ক্লাবেরাও অনেক কিছু করে। তারা কোনও একটা অডিটোরিয়ামের মধ্যে করে। কিন্তু খেলা তো মাঠে হয়। তাই আমরা মাঠ দিয়েই শুরু করি”।
তিনি আরও বলেন, “আমাদের এখানে পতাকা উত্তোলন হয়। আমাদের এখানে আজ ১৩৫জন প্রাক্তন ফুটবলার এসেছেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আছেন। বলে উনি আসতে পারেননি, বাকি সবাই এসেছে। এখনও অনেকে ঘরে বসে আড্ডা দিচ্ছেন। এরকম দৃশ্য কিন্তু কোনও ক্লাবেই আপনি পাবেন না। ১৩৫ জন আছে, আট দশ দশ জন বারো জন করে প্রাক্তনদের অনেক অনেক ক্লাব ডাকে। বিখ্যাত হয় নাকি তারা। প্রাক্তনদেরকে ভালোবাসে বলে নাকি তারা ওখানে বেশি যায়। কিন্তু আমাদের এখানে প্রত্যেক বছর এই দিনটা প্রাক্তনরা আসেন, এবং আমাদের মানস ভট্টাচার্য, সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং সিল্টন পাল, এনারা তো প্রাক্তন। পাশাপাশি এনারা আমাদের কমিটি মেম্বার। এবং আজকে যে উন্মাদনা আমি দেখলাম সমর্থকদের মধ্যে তা ভাষায় প্রকাশ করা যায় না”।

আরও পড়ুন: Mohun Bagan: কষ্টার্জিত জয় মোহনবাগানের, ক্লাব তাবুতে ক্রীড়ামন্ত্রী
ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ জানালেন ক্লাবকর্তারা (Mohun Bagan Day)
মোহনবাগান দিবসে (Mohun Bagan Day) সকাল থেকে ক্লাবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পতাকা উত্তোলন করলেন। অমর একাদশের মুর্তিতে মাল্যদান করলেন। ক্লাবের সাধারণ সমর্থকদের সুযোগ-সুবিধা ও ভাবনার কথা গুরুত্ব দেওয়ার জন্য ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে সবুজ মেরুন কর্তৃপক্ষ। সঙ্গে পুরোনো ক্রীড়ামন্ত্রীর প্রসঙ্গও তুললেন ক্লাব কর্তারা। মোহনবাগান সভাপতি এবং সচিবের কথায়, “এবছর ক্রীড়ামন্ত্রী এসেছিলেন। আগেরবার আসেননি। ক্রীড়ামন্ত্রী এসে উনিও খুব আনন্দ পেয়েছেন, উনি গতকালও এসেছেন, আজকেও এসেছেন, কালকে আবার আসবেন। উনি আজকের প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট ছিলেন”।



