Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার সকালেই এল দুঃসংবাদ। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। খেলাকে বিদায় জানালেন ভারতের আরকা ব্যাটার। গত আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন তিনি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করেন। ভারতীয় দলে তাঁর প্রায় এক দশকের বর্ণাঢ্য আন্তর্জাতিক কেরিয়ারের সমাপ্তি ঘটল।
অবসরের ভিডিও (Ajinkya Rahane)
দীর্ঘ দিন ধরেই রাহানের ফর্ম নিয়ে কথা হচ্ছিল। আইপিএলের সময় অনেকেই বলেছিলেন তাঁর (Ajinkya Rahane) এবার অবসর নিয়ে নেওয়া উচিত। কিন্তু তিনি তাঁর বেশ কিছু পারফরম্যান্স দিয়ে বুঝিয়েছিলেন যে রাহানে ২.০ তৈরি। কিন্তু বেশিদিন চলল না রাহানে ২.০। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের অবসরের কথা জানিয়ে দিলেন। ইনস্টাগ্রামে নিজের অবসরের ভিডিওটির ক্যাপশনে রাহানে লেখেন, “ক্যাপ ২৭৮ বিদায়। গত বছরগুলো ধরে এত ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ”।
রাহানের আন্তর্জাতিক কেরিয়ার (Ajinkya Rahane)
দীর্ঘদিন ধরে ভারতীয় ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসাযোগ্য স্তম্ভ ছিলেন রাহানে। তাঁর দৃঢ় টেকনিক, শান্ত স্বভাব এবং বিশেষ করে বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতিতে ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে অনন্য উচ্চতা দিয়েছিল। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮,০০০-এরও বেশি রান করেছেন তিনি। ভারতের হয়ে তিনি ৮৫টি টেস্ট ম্যাচ, ৯০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ২০টি টি-২০ ম্যাচ খেলেছেন।

কেকেআরে রাহানে (Ajinkya Rahane)
অজিঙ্কা রাহানে ঘুরে দাঁড়ানোর নাম। তা বারবার প্রমাণ হয়েছে। গত আইপিএলে যখন টানা ৫ ম্যাচ হেরে প্রায় টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের তখনই ঘুরে দাঁড়াল দল। পরপর ম্যাচ জিতে প্রায় প্লে অফের দৌড়ে ঢুকে গিয়েছিল। তখন অজিঙ্কা রাহানে নিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও টিমকে সাফল্য এনে দিয়েছিলেন। ভারতীয় দলের জার্সিতে বর্ডার গাভাস্কার ট্রফিতেও তা দেখা গিয়েছে।
২০২০-২১ বর্ডার-গাভাসকর ট্রফি (Ajinkya Rahane)
রাহানের ক্রিকেটজীবনের সবচেয়ে উজ্জ্বল এবং স্মরণীয় অধ্যায় নিঃসন্দেহে ২০২০-২১ সালের অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডে প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর এবং নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে আসার পর দলের নেতৃত্বভার বর্তায় রাহানের কাঁধে।
আরও পড়ুন: MB IFA: আইএফএ সভাপতি পদত্যাগ করলে মহিলা দল করবে মোহনবাগান, বিস্ফোরক দেবাশিস দত্ত
মেলবোর্ন টেস্টে দুর্দান্ত একটি শতরান করার পাশাপাশি, চোটে জর্জরিত এবং তারুণ্যনির্ভর ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। তাঁর অসামান্য অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। ভারতীয় ক্রিকেট ইতিহাসের পাতায় এই সাফল্য আজও অন্যতম সেরা কীর্তি হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।



