Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মোহনবাগান সুপার জায়ান্ট তাদের ঘরোয়া লিগের প্রস্তুতি শুরু করতে চলেছে বুধবার থেকে (Mohun Bagan)।
বুধবার থেকে অনুশীলন শুরু সবুজ-মেরুন শিবিরের (Mohun Bagan)
ময়দানে মোহনবাগান দলকে নিয়ে বরাবরই উন্মাদনার পারদ থেকে তুঙ্গে। তবে নতুন মরশুমের আগে সিনিয়র দলের সহকারী কোচ নিয়ে জল্পনা চলছিল তবে নতুন মরশুমেও বাস্তব রায়কেই কলকাতা লিগের দল পরিচালনার দায়িত্ব দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তাঁর তত্বাবধানে বুধবার থেকে কলকাতা লিগের প্রস্তুতি শুরু করতে চলেছে বাগান ব্রিগেড। নিজেদের মাঠে বিকেল সাড়ে চারটের সময় শুরু হবে অনুশীলন। তাঁর সহকারী কোচ হিসেবে থাকছেন নীলাঞ্জন গুহ। গোলকিপার কোচ হিসেবে থাকছেন অভিজ্ঞ অভ্র মণ্ডল-ই (Mohun Bagan)।
অভ্র মণ্ডল গত মরশুমের শেষ দিকে জুনিয়রের পাশাপাশি তিনি দায়িত্ব সামলেছিলেন সিনিয়র দলেরও। বুধবার সেই প্রস্তুতি শুরু হলে দলের সঙ্গে ধাপে ধাপে যোগ দেবেন ফুটবলাররা। এবার কলকাতা লিগের সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের সঙ্গে সবুজ মেরুন জার্সিটিতে ঘরোয়া লিগ খেলতে দেখা কয়েকজন জুনিয়র প্লেয়ারকেই। ভবিষ্যৎ প্রজন্ম তৈরির উদ্দেশে এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি অন্য দল থেকে আসা কয়েকজন ফুটবলারকেও দেখা যাবে এবার।

বাগান শিবির এবার একদিকে যেমন ভরসা রাখতে চলেছে অভিজ্ঞতার উপর তেমন তারুণ্যের দাপটের উপরও ভর করে সফলতার লক্ষ্যে এগিয়ে যেতে চাইছে। দলের মধ্যে ভারসাম্য রাখাই দলের প্রধান উদ্দেশ। বয়সের ভারসাম্য যেমন থাকছে তেমন নজর থাকবে মোহনবাগানের ফুটবল দর্শনের দিকেও। সেই দুই মিশেলে এমন কয়েকজন ফুটবলারকে দলে নেওয়া হবে যাঁরা ভবিষ্যতে সিনিয়র দলকে সাহায্য করতে পারে (Mohun Bagan)।
গতবার কলকাতা লিগে যে ফুটবলাররা ক্লাবের জার্সি গায়ে ভাল পারফর্ম করেছিল তাঁদের মধ্যে ১৬ জন তরুণ প্রতিভাকেও দেখা যাবে এবার। যাঁদের মধ্যে রয়েছেন প্রিয়াংশ দুবে, দীপ্রভাত ঘোষ, টংসিং, মিংমা শেরপা, করণ রাই, সাহিল ইনামদার ও সুবল টুডুরা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভেরে অনুর্ধ্ব ১৬ দল থেকে নেওয়া হয়েছে রাজদীপ পালকে। রাজদীপ ইতিমধ্যেই জুনিয়র দলের হয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
আরও পড়ুন: Free Bus Service: সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা, তবুও ভাড়া চাওয়ার অভিযোগ
দলকে আরও শক্তিশালী করার জন্য নেওয়া হয়েছে সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চের ফুটবলার দীপেম্দু বিশ্বাস, সুহেল ভাট, অভিষেক সূর্যবংশী, কিয়ান নাসিরি, উমের মুথেরের মতো অভিজ্ঞ ফুটবলারকে। অন্য ক্লাব থেকে এসে সবুজ মেরুন জার্সি পরে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রাজ বাসফোর, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং তন্ময় ঘোষের মতো সফল ফুটবলার।
কলকাতা লিগের পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যেই সম্মতি জানিয়ে চিঠি দিয়েছে ডুরান্ড কাপে খেলার ব্যাপারেও। ১৫ জুলাই থেকে যা শুরু হওয়ার কথা। এবারও ক্লাবের পক্ষ থেকে চিঠি দিয়ে ডুরান্ড কতৃপক্ষকে অনুরোধ করা হয়েছে প্রতিযোগিতায় বিদেশি ফুটবলারদের সংখ্যা কমিয়ে ভারতীয় ফুটবলারদের আরও বেশি করে সুযোগ করে দেওয়ার জন্য। গতবারও ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল ভারতীয় ফুটবলের উন্নতির কথা ভেবে ডুরান্ড কাপ হোক শুধু মাত্র ভারতীয় ফুটবলারদের নিয়েই। এবারও সেই দর্শনেই আস্থা রাখার ব্যাপারে উদ্যোগী হয়েছে সবুজ মেরুন (Mohun Bagan)।


