Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমনা বেরা: একুশে জুলাইয়ের মেগা (TMC) ইভেন্টের পর এবার রাজ্য রাজনীতির অলিন্দে নতুন করে পারদ চড়তে শুরু করেছে ২৮ অগাস্ট ঘিরে। ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর ঐতিহ্যগতভাবেই কলকাতার প্রাণকেন্দ্র মেয়ো রোডে এই বিশেষ দিনটি উদ্যাপিত হয়। তবে এবারের চিত্রটা যেন কিছুটা আলাদা। দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ।
মেয়ো রোডে সমাবেশের আর্জি ঋতব্রত শিবিরের (TMC)
জানা গিয়েছে, ২৮ অগাস্টের কর্মসূচির প্রস্তুতি (TMC) ইতিমধ্যেই তুঙ্গে তুলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। ওই দিন মেয়ো রোডে বড়সড় ছাত্র সমাবেশের আয়োজন করার লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। বিগত বছরগুলিতে মেয়ো রোডের এই মঞ্চ থেকেই দলীয় বার্তা দিতেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে একই জায়গায় ঋতব্রত শিবিরের সমাবেশের আর্জি জানানোয় বিবাদ ও আইনি টানাপোড়েনের নতুন জল্পনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: Cremation: পুত্র না থাকলে কে করবে মুখাগ্নি? অধিকার কার?
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুধুমাত্র মেয়ো (TMC) রোডের কেন্দ্রীয় সমাবেশই নয়, এই প্রতিষ্ঠা দিবসকে পাখির চোখ করে জেলাস্তরেও নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করেছে ঋতব্রত শিবির। সম্প্রতি তৃণমূলের নতুন ব্লক স্তরের রূপরেখা এবং ছাত্র পরিষদের পরিচালনা কাদের হাতে থাকবে, তা চূড়ান্ত হওয়ার পরই এই তোড়জোড় ব্যাপক গতি পেয়েছে। জেলার প্রতিটি কোণে সভা-সমাবেশ করে ছাত্র যুবসমাজকে বার্তা দেওয়ার কৌশল নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Frequent Urination at Night: রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভাঙছে? অবহেলা নয়, খেয়াল রাখুন!
সংগঠনের অন্দরের মূল বার্তা স্পষ্ট, কেবল কলকাতা কেন্দ্রিক কর্মসূচি নয়, জেলা থেকে তৃণমূল স্তর পর্যন্ত নিজেদের সাংগঠনিক ভিত কতটা মজবুত, ২৮ অগাস্টের মঞ্চ থেকেই তা প্রমাণ করতে চায় তারা। গত ২১ জুলাইয়ের মতো আঠাশে অগাস্টেও মূল ধারার পাশাপাশি এই ভিন্ন রাজনৈতিক উদ্যোগ কোনও বড় রদবদলের বার্তা দেয় কি না, সেদিকেই নজর রাখছে ওয়াকিফহাল মহল। তৃণমূল রাজনীতির চেনা আঙিনায় মেয়ো রোডের এই ক্ষমতার অলিখিত লড়াই আগামী দিনে কোন মোড় নেয়, এখন সেটাই দেখার।


