Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হিন্দু সনাতন ধর্মে অন্ত্যেষ্টিক্রিয়া (Cremation) শুধুমাত্র একটি সামাজিক প্রথা নয়, বরং মৃত ব্যক্তির আত্মার শান্তি ও পরবর্তী যাত্রার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার হিসেবে বিবেচিত হয়। তাই শেষকৃত্য কে করবেন, তা নিয়েও বহুদিন ধরে নানা মত ও প্রথা প্রচলিত রয়েছে।
ধর্মীয় গ্রন্থের প্রচলিত ব্যাখ্যা (Cremation)
ধর্মীয় গ্রন্থের প্রচলিত ব্যাখ্যা (Cremation) অনুযায়ী, মৃত্যুর পর মুখাগ্নি ও অন্যান্য আচার সম্পন্ন করার প্রথম অধিকার সাধারণত মৃত ব্যক্তির পুত্রের। পুত্র না থাকলে পরিবারের অন্য নিকটাত্মীয় পুরুষ সদস্য, যেমন নাতি বা অন্যান্য উত্তরাধিকারীর নামও আলোচনায় আসে। এই প্রথার মূল ভিত্তি ছিল পারিবারিক বংশপরম্পরা ও গোত্রের ধারণা।
দৃষ্টিভঙ্গির পরিবর্তন
তবে সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বিষয়েও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। বহু শাস্ত্রবিশারদ মনে করেন, বিশেষ পরিস্থিতিতে পরিবারের সম্মতি এবং আন্তরিকতার ভিত্তিতে জামাইও শ্বশুর বা শাশুড়ির শেষকৃত্যের দায়িত্ব পালন করতে পারেন। বিশেষ করে যদি পরিবারের অন্য কোনও উপযুক্ত সদস্য উপস্থিত না থাকেন, তাহলে এই দায়িত্ব গ্রহণকে ধর্মবিরুদ্ধ বলা যায় না।
আরও পড়ুন: Salman Khan: ঝরেছে সলমনের শরীরের ১৬ কেজি ওজন, শরীর খারাপ নাকি অন্য কারণ?
একইভাবে, বর্তমান সময়ে বহু কন্যাও বাবা বা মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত আচার নিজ হাতে সম্পন্ন করছেন। আধুনিক সমাজে পারিবারিক দায়িত্ব ও মানসিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে অনেক পরিবারই এই সিদ্ধান্ত গ্রহণ করছে।


