Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতে চড়ল (Tamilnadu) উত্তেজনার পারদ। এবার পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র উদয়নিধি স্ট্যালিন। তিনি আবার তামিলনাড়ুর বিরোধী দলনেতা। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরে উত্তপ্ত হয়ে উঠেছে তামিলনাড়ুর রাজনৈতিক মহল।
বিতর্কের সূত্রপাত (Tamilnadu)
সোমবার থেকেই এই ঘটনাটির (Tamilnadu) সূত্রপাত। কাবেরী নদীর জলবণ্টনকে ঘিরে ভরা বিধানসভায় বক্তব্য রাখছিলেন স্ট্যালিন। সেইসময় তার সমর্থিত বিধায়করা নিজের আসন থেকে বসে ‘তৃষা তৃষা’ বলে চিৎকার করতে শুরু করেন। সেইসময় তাদের না থামিয়ে ডবল মিনিং সমন্বিত হাসি দেন স্ট্যালিন। এই বাঁকা হাসি আর তৃষা চিৎকার বিজয়-বান্ধবী তৃষাকে ঘিরেই করা হয়েছে বলে অভিযোগ।
জাতীয় কমিশনে চিঠি (Tamilnadu)
এরপরই জাতীয় মহিলা কমিশনে চিঠি লিখে পুরো বিষয়টি জানায় টিভিকে। ঘটনার প্রতিবাদ করে বলা হয় মহিলাদের উদ্দেশ্যে কোনোরকম কুরুচিকর মন্তব্য সহ্য করবে না টিভিকে। অন্যদিকে টিভিকের বিরোধীরা মনে করছেন, বিজয়ের বিশেষ বান্ধবী তৃষা। তাই প্রতিহিংসাপরায়ণ হয়েই এই গ্রেফতারি।
আরও পড়ুন: BJP Minister Dilip Ghosh: পুলিশের কাজ করার অভ্যাস নষ্ট হয়ে গেছে: বিস্ফোরক দিলীপ ঘোষ
উদয়নিধির বক্তব্য
উল্টোদিকে উদয়নিধি জানান, তিনি বিজয় ছাড়া কারোর নাম মুখেও আনেনি। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্যই টিভিকের এই পদক্ষেপ। কিন্তু, রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, মহিলাদের অপমান করার সময় বিরোধী দলনেতার উচিত ছিল প্রতিবাদ করা। রাজনীতি হবে রাজনৈতিক বিষয় নিয়ে, সেখানে কারোর ব্যক্তিজীবন নিয়ে কুরুচিকর বা দ্ব্যর্থক মন্তব্য না করাই উচিত।


