Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব ফুটবল সংস্থার সিংহাসন এখন ডগমগে! ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর (Infantino-Trump) পায়ের তলার মাটি এতটাই আলগা হয়েছে যে, তিনি গোল বাঁচানোর জন্য একেবারে সরাসরি পেনাল্টি বক্স ছেড়ে হোয়াইট হাউসের দরজায় কড়া নাড়ছেন। আর যাঁর শরণাপন্ন হয়েছেন, তিনি হলেন স্বয়ং আমেরিকার ‘মাস্টারমাইল’ ডোনাল্ড ট্রাম্প!
চেয়ার বাঁচাতে ট্রাম্প (Infantino-Trump)
খবর রটেছে, চারদিক থেকে যখন তাঁকে গদিচ্যুত করার প্লট পাকা হচ্ছে, তখন নিজের চেয়ার বাঁচাতে ট্রাম্পের একটা মাত্র ‘পাবলিক সার্টিফিকেট’ বা প্রকাশ্যে সমর্থনের সার্টিফিকেট পেলেই হাঁফ ছেড়ে বাঁচেন ইনফান্তিনো। আমেরিকার বিখ্যাত ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর ফাঁস করা তথ্য অনুযায়ী, ট্রাম্পের মন জয় করতে এবং নিজের চাকরি পাকা করতে এ বার আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে একান্তে বৈঠক পাকা করার ফন্দি এঁটেছেন ফিফা বস।
‘নরম শক্তি’ বনাম ‘নরম চেয়ার’ (Infantino-Trump)
নেপথ্যের মজার অঙ্ক বলছে, রুবিয়োর সঙ্গে নাকি ফুটবলের ‘সফট পাওয়ার’ বা নরম শক্তি নিয়ে গভীর আলোচনা হওয়ার কথা। কিন্তু অন্দরের খবর বলছে, আলোচনা ফুটবল নিয়ে হলেও, ভেতরে ভেতরে টেনশন চলছে শুধুই ইনফান্তিনোর নিজের ‘চাকরির নরম গদি’ নিয়ে! বিশ্বজুড়ে মিডিয়ার তুলোধোনা খেয়ে ইনফান্তিনো নাকি এখন নিজেকে ভীষণ একা ও ‘বিচ্ছিন্ন’ মনে করছেন। তাঁর মনে হচ্ছে, এই দুনিয়ায় যদি কেউ তাঁকে বাঁচাতে পারে, সে একমাত্র ট্রাম্পই!
আরও পড়ুন: MB Jemie Maclaren: শহরে আসলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার! কলকাতায় পা রেখেই কী বললেন জেমি?
সোজা হোয়াইট হাউসে (Infantino-Trump)
বিশ্বকাপ নিয়ে নানা কেচ্ছার জেরে বিশ্বজুড়ে তোপের মুখে পড়ে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ইনফান্তিনো (Infantino-Trump)। কিন্তু সোজা লাইনে কাজ না হওয়ায়, এ বার মার্কো রুবিয়োকে ‘মিডফিল্ডার’ বানিয়ে ট্রাম্পের কানে নিজের ইমোশনাল বার্তা পৌঁছে দিতে চাইছেন তিনি। সংক্ষেপে বলতে গেলে, ফুটবলের মাঠে তো গোল বাঁচানোর অনেক কৌশল দেখলেন ইনফান্তিনো, এ বার দেখার মার্কিন রাজনীতির মাঠে ট্রাম্পের ছাতার তলায় তিনি নিজের চেয়ার টিকিয়ে রাখতে পারেন কি না!



