Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিহারের রাজনীতিতে এবার বিতর্কের কেন্দ্রে (Bihar CM Controversy) মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর একটি মন্তব্য। দিল্লিতে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)-র একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাজ্যের অপরাধ পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কার্যত শব্দের মারপ্যাঁচে জড়িয়ে পড়েন তিনি। তাঁর দাবি, বিহারে এখন কোনও ‘অপরাধ’ নেই। ‘ক্রাইম’ থাকতে পারে, কিন্তু অপরাধের অস্তিত্ব নেই। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
বিরোধীদের নিশানা (Bihar CM Controversy)
সম্রাটের বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে (Bihar CM Controversy) পড়তেই বিরোধীরা তাঁকে নিশানা করতে শুরু করেন। আরজেডি নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে কটাক্ষ করেন। তাঁর প্রশ্ন, এমন একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করে প্রশাসনের আধিকারিকরা আদৌ সম্মানিত বোধ করছেন কি না। পাশাপাশি সম্রাটের অতীতের একটি খুনের মামলা নিয়েও খোঁচা দেন তিনি।
মুখ্যমন্ত্রীর মন্তব্য বিভ্রান্তিকর
কংগ্রেস নেতা পবন খেরাও ব্যঙ্গ করতে ছাড়েননি। সম্রাটের যুক্তিকে কটাক্ষ করে তিনি লেখেন, দারিদ্র্য থাকতে পারে, কিন্তু গরিব বলে কেউ নেই। আরজেডির মুখপাত্র এজাজ আহমেদের বক্তব্য, ‘অপরাধ’ এবং ‘ক্রাইম’ একই অর্থ বহন করে। ফলে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য বিভ্রান্তিকর।
আরও পড়ুন: Tulu Mondal: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি টুলু মণ্ডলের, মঞ্জুর রক্ষাকবচের আবেদন
অন্যদিকে, এনডিএ শরিক চিরাগ পাসওয়ান মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাঁর দাবি, অপরাধ দমনের বিষয়ে সম্রাট নিশ্চয়ই তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতেই কথা বলেছেন।


