Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের একাধিক (Winter 2026) জেলায় বৃষ্টির দেখা মিললেও কালীপুজোয় আপাতত স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উৎসবের মরশুমে বৃষ্টির আশঙ্কা থাকলেও হাওয়া অফিসের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ফলে ভূত চতুর্দশী থেকে কালীপুজো, নির্বিঘ্নে উৎসব কাটানোর আশা করছেন রাজ্যবাসী।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি (Winter 2026)
সোমবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত (Winter 2026) হানে ঘূর্ণিঝড়। তার প্রভাবে বাংলার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বুধবার সকালেও কলকাতা ও সংলগ্ন এলাকায় কখনও মেঘলা আকাশ, কখনও রোদের দেখা মিলেছে। তবে আবহাওয়ার এই পরিবর্তন দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহবিদরা। আপাতত রবিবার পর্যন্ত বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই।
কমবে তাপমাত্রার পারদ
শুধু বৃষ্টির হাত থেকে রেহাই নয়, সপ্তাহান্তে তাপমাত্রা কমারও ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিনে পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে কালীপুজোর সময় আবহাওয়ায় কিছুটা মনোরম ভাব আসতে পারে। উৎসবের রাতে গরম ও অস্বস্তি কমার পাশাপাশি হালকা শীতের আমেজও অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Tulu Mondal: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি টুলু মণ্ডলের, মঞ্জুর রক্ষাকবচের আবেদন
আলিপুরের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬২ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল মাত্র ০.২ মিলিমিটার।


