Last Updated on [modified_date_only] by Sumana Bera
অভ্রদীপ দাস, কলকাতা: ভরা শ্রাবণে দফায় দফায় বৃষ্টি চলছেই। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে কখনও মেঘাছন্ন আকাশ, আবার কখনও ঝেঁপে বৃষ্টি। রাজ্যজুড়ে ফের দুর্যোগের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) প্রবল সম্ভাবনা।
জোড়া ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া ফলা
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, বর্তমানে মৌসুমী অক্ষরেখা শ্রীগঙ্গানগর, গয়া, বাঁকুড়া হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত। এর সঙ্গেই উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন উপ-হিমালয় পশ্চিমবঙ্গ-সিকিমের উপর একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। ছাড়া দক্ষিণবঙ্গের (South Bengal Weather) উপর প্রবাহিত নিম্নচাপ অক্ষরেখা এবং বাংলাদেশ সংলগ্ন খুলনার ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করায় দুর্যোগের দাপট আরও বাড়বে।
আরও পড়ুন:Dilip Ghosh: ‘ধর্ম পালনে মাইক জরুরি!’ দিলীপ ঘোষের প্রশ্নে নতুন বিতর্ক
সবচেয়ে বেশি বৃষ্টি কোথায়? (Heavy Rainfall)
সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। পাশাপাশি অতি ভারী বর্ষণের সতর্কতা জারি রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলী, নদীয়া, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। প্রায় সারাদিনই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী ৭ অগাস্ট পর্যন্ত আবহাওয়া (Weather Update) এরকমই থাকবে। রাজ্যজুড়ে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন:Jobs: ১৭.১ কোটি কর্মসংস্থানের দাবি, বাস্তবে মিলছে সেই চাকরি?
মহানগরে বর্ষার দাপট অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিনভর কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। দফায় দফায় ভারী বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনা রয়েছে। তিলোত্তমায় ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত বুধবার রেকর্ড ৬৬ মিলিমিটার বৃষ্টিতে ভিজেছে কলকাতা (Kolkata Weather Forecast)। আবহাওয়াবিদদের মতে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবার ও শনিবার শহরজুড়ে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গে কমছে বৃষ্টির দাপট (North Bengal Weather)
উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কমবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছেই। রবিবার কোনও সতর্কতাই থাকবে না উত্তরবঙ্গে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাব না। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির (Heavy Rainfall) পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।


