Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্ব মেদিনীপুরের এগরায় টেন্ডার দুর্নীতিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল এলাকা জুড়ে (Purba Medinipur)। নাম জড়াল প্রভাবশালী ব্যক্তিত্ব টুলু মন্ডলের। সাংবাদিক সম্মেলন করে টুলু মন্ডলের বিরুদ্ধে শাসকদলের প্রভাব খাটিয়ে বেআইনিভাবে সরকারি টেন্ডার হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন স্থানীয় ঠিকাদার সেক মুক্তাজুল।

অনিয়ম ও শাসকদলের প্রভাব খাঁটানোর অভিযোগ
সাংবাদিক সম্মেলনে সেক মুক্তাজুল জানান, এগরা সহ পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায় রাস্তা তৈরির জন্য বিভিন্ন সময় টেন্ডার ডাকা হয়। সেইসব কাজ টুলু মন্ডল নিজের নামে ও বেনামে হাতিয়ে নিয়েছেন। মুক্তাজুলবাবুর দাবি, নিয়ম অনুযায়ী টুলু মন্ডলের প্রয়োজনীয় নথিপত্রে প্রচুর গলদ ও অনিয়ম থাকা সত্ত্বেও, শাসকদলের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে কাজগুলি অন্যায্যভাবে তাকে পাইয়ে দেওয়া হয়।
মুক্তাজুল বলেন (Purba Medinipur)
“একই টেন্ডারের জন্য আমিও আবেদন জানিয়েছিলাম। কিন্তু সব নিয়ম মেনে আবেদন করার পর দেখা যায়, প্রভাব খাটিয়ে কাজগুলি টুলু মন্ডলকেই দেওয়া হয়েছে।” টেন্ডার প্রক্রিয়ায় কারচুপির প্রতিবাদ জানিয়ে এবং পুরো বিষয়টি চ্যালেঞ্জ করে সে সময় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুক্তাজুলবাবু। কিন্তু অভিযোগ, আইনি পদক্ষেপ নেওয়ার পর পরিস্থিতির মোড় ঘোরে।
মুক্তাজুলবাবুর দাবি (Purba Medinipur)
হাইকোর্টে মামলা করার পরেই তাঁকে তৎকালীন শাসকদলের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জীর অফিসে ডেকে পাঠানো হয়। সেখানে তাঁকে নানাভাবে ধমক-চমক দেওয়া হয় এবং চাপের মুখে আদালতের মামলা তুলে নিতে বাধ্য করা হয়।* প্রাণের ভয়ে ও রাজনৈতিক চাপে পড়ে তিনি সে সময় মামলা প্রত্যাহার করেছিলেন বলে জানান। রাজ্যে সরকার পরিবর্তনের পর অবশেষে মুখ খুললেন ঠিকাদার সেক মুক্তাজুল।
আরও পড়ুন: Kolkata Metro: CMS পরীক্ষার্থীদের জন্য রবিবার ভোর থেকেই বিশেষ মেট্রো পরিষেবা
পদক্ষেপ গ্রহণ করে
এদিন সাংবাদিকদের সামনে টুলু মন্ডলের যাবতীয় অনিয়ম ও দুর্নীতির স্বপক্ষে নথিপত্র এবং তথ্য তুলে ধরেন তিনি। এই ঘটনার পর এগরা সহ পুরো মেদিনীপুরের রাজনৈতিক ও ঠিকাদারি মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন দেখার, এই বিস্ফোরক অভিযোগের পর প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলি ঘটনার তদন্তে নেমে কী পদক্ষেপ গ্রহণ করে।



