Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সেপ্টেম্বর থেকে ‘কেয়া বোলতি পাবলিক’ নামে দেশব্যাপী এক অভিযান শুরু করার কথা ঘোষণা করল ককরোচ জনতা পার্টি তথা সিজেপি(CJP New Campaign)। যুবসমাজ এবং সাধারণ মানুষের প্রত্যাশা, চাহিদা ও উদ্বেগ সরাসরি বুঝতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ছত্রপতি সম্ভাজিনগরের বাসভবনে কোর কমিটির একটি বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
অভিযানের মূল লক্ষ্য (CJP New Campaign)
শিক্ষা ব্যবস্থার অতিরিক্ত ব্যয়, ক্রমাগত বাড়তে থাকা বেকারত্ব এবং জনসাধারণের সঙ্গে সরকারের দূরত্ব কমানোই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। মানসম্মত শিক্ষার খরচ সাধারণ পরিবারের সাধ্যের বাইরে চলে গেছে। অভিজিৎ দীপকে স্পষ্ট জানান, শিক্ষিত স্নাতকরাই আজ বেকারত্বের সবচেয়ে বড় শিকার। শিক্ষাসংস্কার এবং কর্মসংস্থানই হবে CJP-র প্রধান রাজনৈতিক এজেন্ডা।
ছাত্র আন্দোলনের মুখে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে শিক্ষার্থীদের বড় জয় বলে মনে করে পার্টি। ড. বি. আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী এবং পণ্ডিত নেহরুর আদর্শে সংবিধান রক্ষা করেই অভিযান চালানোর অঙ্গীকার করা হয়েছে।
পার্টির বক্তব্য অনুযায়ী, দেশের ৬০% মানুষের বয়স ৩৫ বছরের নিচে। কিন্তু সংবাদমাধ্যমের নিরপেক্ষতা এবং বিচার ব্যবস্থার ভূমিকা আজ প্রশ্নের মুখে। অতিরিক্ত কোচিং ফি ও উচ্চশিক্ষার খরচ পরিবারগুলোকে ঋণের জালে ঠেলে দিচ্ছে। এই জনমত সংগ্রহের মাধ্যমে সাধারণ মানুষের দাবিকে সামনে আনাই CJP-র মূল লক্ষ্য।
তবে ঘোষণার মাঝেই শুরু হয়েছে অভ্যন্তরীণ বিতর্ক। অভিযানের খবর চাউর হতেই অভিজিৎ দীপকের বাড়ির সামনে বিক্ষোভে নামেন একদল যুবক। তাদের অভিযোগ, কোর টিমের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়নি। আগের আন্দোলনে সক্রিয় ভূমিকা থাকা সত্ত্বেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের রাখা হয়নি বলে অভ্যন্তরীণ গণতন্ত্রের দাবি তোলেন তাঁরা(CJP New Campaign)।
আরও পড়ুন: Sabyasachi Chakraborty: ডিভোর্সের ক্ষত এখনও টাটকা! ‘মুসাফির ক্যাফে’ দেখে বিস্ফোরক সব্যসাচী
অভিজিৎ দীপকে অবশ্য স্পষ্ট জানিয়েছেন, “ক্ষমতাসীন দল আজ জনগণের কথা শোনা বন্ধ করে দিয়েছে(CJP New Campaign)। তাই আমরাই সারাদেশে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছাব।” দেশজুড়ে আজ যুবসমাজ যে নিয়োগ দুর্নীতি, পরীক্ষা জালিয়াতি ও বেকারত্বের বিরুদ্ধে আওয়াজ তুলছে, CJP-র এই অভিযান তারই এক প্রতিফলন হতে চলেছে।



