Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ফের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদায়। এবার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের ইকতা বাজার এলাকায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে (Malda)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে (Malda)
মৃতের নাম নাসিরুদ্দিন। বয়স ২৬ বছর। তাঁর বাড়ি মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরুদ্দিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন।
মৃত বলে ঘোষণা (Malda)
অভিযোগ, শুক্রবার রাতে ইকতাবাজার এলাকায় নাসিরুদ্দিনকে ঘিরে ধরে কয়েকজন প্রথমে ব্যাপক মারধর করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মোথাবাড়ি থানার পুলিশ (Malda)
ঘটনার খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে (Malda)
মৃত নাসিরুদ্দিনের বিরুদ্ধে অতীতে তোলাবাজি, আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে কয়েক মাস আগে পুলিশ তাঁকে গ্রেফতারও করেছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত ছিলেন (Malda)।

আরও পড়ুন: Kolkata Metro: CMS পরীক্ষার্থীদের জন্য রবিবার ভোর থেকেই বিশেষ মেট্রো পরিষেবা
তবে ঠিক কী কারণে এই খুনের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক বিবাদ, নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছে পুলিশ।



