Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার ব্লু ও গ্রিন লাইনে বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro)। এদিন সকাল ৭টা থেকেই এই দুই লাইনে মেট্রো চলাচল শুরু হবে। মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ব্লু ও গ্রিন লাইনে ৩০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে। এরপর সকাল ৯টা থেকে উভয় লাইনে স্বাভাবিক রবিবারের সময়সূচি অনুযায়ী পরিষেবা চলবে।
ব্লু লাইনের প্রথম মেট্রো (Kolkata Metro)
- সকাল ৭:০০টা – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম।
- সকাল ৭:০০টা – মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর।
- সকাল ৭:০০টা – শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর।
- সকাল ৭:০৫টা – দমদম থেকে শহিদ ক্ষুদিরাম।
গ্রিন লাইনের প্রথম মেট্রো (Kolkata Metro)
- সকাল ৭:০০টা – হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ।
- সকাল ৭:০২টা – সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান।
আরও পড়ুন: Kanyashree: বদলে গেল কন্যাশ্রীর নাম! তালিকায় সবুজ সাথীও!
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে
ব্লু ও গ্রিন লাইনের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। অন্যদিকে, ইয়েলো লাইনে রবিবারের স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম সরাসরি মেট্রো সকাল ১০:৩৬টার পরিবর্তে দুপুর ১২:৪২টায় ছাড়বে। এছাড়া, রবিবার হওয়ায় অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না বলে জানিয়েছে মেট্রো রেল। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।



