Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মোহনবাগান (MB Dipendu) সমর্থকদের মনে বিষাদের সুর। রবিন্দ্রনাথ ঠাকুরের লাইন ধার করেই হয়ত দীপেন্দু বিশ্বাস বলছেন ‘আমি যত বলি তবে এবার যে যেতে হবে’। সবুজ মেরুন জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন দীপেন্দু। কলকাতা ছেড়ে এবার চেন্নাই পারি দেওয়ার সময় এসেছে। কথা বার্তা আগে থেকেই ঠিক ছিল। ১০ আগস্ট মোহনবাগানের সঙ্গে চুক্তি ছিল। চুক্তি শেষ। এবার চেন্নাইন এফসির শিবিরে যোগ দেবেন তিনি।
চেন্নাইনে দীপেন্দু (MB Dipendu)
ইতিমধ্যেই দীপেন্দু এবং চেন্নাইন এফসির মধ্যে যাবতীয় বোঝাপড়া চূড়ান্ত হয়ে গিয়েছে। তরুণ এই ডিফেন্ডার ‘ফ্রি ট্রান্সফারে’ সবুজ-মেরুন জার্সি ছেড়ে চেন্নাইয়ের ক্লাবে পাড়ি জমাচ্ছেন। জানা গিয়েছে, এই লড়াইয়ে চেন্নাইন এফসির পাশাপাশি এফসি গোয়া এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি-ও দীপেন্দুকে সই করাতে আগ্রহী ছিল। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত চেন্নাইয়ের প্রস্তাবই গ্রহণ করেছেন এই তরুণ তুর্কি।
আরও পড়ুন: Football: খেলার মাঠে গোল! তবে জালে নয়, গাড়ির বনেটে!
কেন মোহনবাগান ছাড়লেন? (MB Dipendu)
মোহনবাগানের মত বড় ক্লাবে তারকার ভিড়। প্রথম একাদশে জায়গা পাওয়া সম্ভব হচ্ছে না। হোসে মোলিনা এবং হাবাসের দলে তাঁর তাও অল্প কিছু সময়ের জন্য জায়গা হচ্ছিল। কিন্তু গতমরসুমে সার্জিও লোবেরার সময় রিজার্ভ বেঞ্চেই সময় কাটাতে হয়েছে। সুতরাং তাঁর থেকে অন্য দলে যোগ দিলে নিয়মিত খেলার সুযোগ থাকবে। তাই ‘ম্যাচ টাইম’-কেই বেশি গুরুত্ব দিয়েছেন দীপেন্দু। নিয়মিত খেলার তাগিদ থেকেই কেরিয়ারের এই গুরুত্বপূর্ণ সময়ে তিনি চেন্নাইন এফসিকে বেছে নিয়েছেন।
কেরিয়ারে নতুন মোড় (MB Dipendu)
সবুজ মেরুন (MB Dipendu) জার্সিতে কলকাতা ফুটবল লিগে প্রথম কয়েকটি ম্যাচে খেলেছেন দীপেন্দু। গোলও করেছেন। এবার দায়িত্ব শেষ। সবুজ মেরুন জার্সি তুলে রেখে দীপেন্দু চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। আইএসএলের নতুন মরশুমে তরুণ এই ডিফেন্ডারকে চেন্নাইন এফসির রক্ষণভাগে দেখা যাবে। তাঁর সঙ্গে থাকবেন আরও এক প্রাক্তন মোহনবাগানী প্রীতম কোটাল। তাঁদের এক সঙ্গে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা। তার এই সিদ্ধান্ত দীপেন্দুর ফুটবল কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসবে বলে আশা করা যায়।



