To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: স্বাধীনতা দিবসের মঞ্চে (WB Chief Minister Medal) এবার রাজ্যের প্রায় ১৫ জন আইপিএস আধিকারিকের বিশেষ সম্মান। কর্তব্যে উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁদের হাতে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী পদক।
তালিকায় কারা? (WB Chief Minister Medal)
- শনিবার ১৫ আগস্ট ৮০-তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই (WB Chief Minister Medal) সম্মান প্রদান করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তালিকায় রয়েছেন অসামান্য অবদানের জন্য নির্বাচিত ছয় আধিকারিক এবং প্রশংসনীয় অবদানের জন্য নির্বাচিত আট আধিকারিক।
- অসামান্য অবদানের জন্য মুখ্যমন্ত্রী-পদক পাচ্ছেন দময়ন্তী সেন,(মমতার সময়ে ছিলেন ব্রাত্য, সেই দময়ন্তী সেনকে মেডেল দেবেন মুখ্যমন্ত্রী) অজয় কুমার, নীরজকুমার সিংহ, কে জয়রামন, প্রণব কুমার এবং কুণাল আগরওয়াল।
- অন্যদিকে প্রশংসনীয় অবদানের জন্য পুরস্কৃত হচ্ছেন প্রেসিডেন্সি বিভাগের আইজি কঙ্কর প্রসাদ বারুই, চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভরত এবং কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্য প্রতাপ যাদব।
- এই তালিকায় রয়েছেন পূর্ব মেদিনীপুরের এসপি অংশুমান সাহা, পূর্ব বর্ধমানের এসপি পুষ্পা, মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার শচীন মক্কর এবং বারুইপুর পুলিশ জেলার সুপার অরবিন্দ কুমার আনন্দও।
আরও পড়ুন: Independence Day Red Road: স্বাধীনতা দিবসের মঞ্চে এবার পালাবদল
অর্থাৎ, স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে এবার শুধু স্বাধীনতা দিবস উদযাপন নয়-কর্তব্যে বিশেষ ভূমিকা রাখা পুলিশ আধিকারিকদের সম্মান জানাতেও থাকছে বিশেষ পর্ব।


