Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ অগস্ট (Kolkata Metro), শনিবার কলকাতা মেট্রোর পরিষেবায় কিছুটা পরিবর্তন করা হচ্ছে। ওই দিন ব্লু ও গ্রিন লাইনে কম সংখ্যক মেট্রো চলবে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না।
কোন লাইনে কত মেট্রো চলবে? (Kolkata Metro)
ব্লু লাইন:
১৫ অগস্ট ব্লু লাইনে মোট ১৯৪টি (Kolkata Metro) মেট্রো চলবে। এর মধ্যে ৯৭টি আপ এবং ৯৭টি ডাউন পরিষেবা থাকবে।
গ্রিন লাইন: (Kolkata Metro)
গ্রিন লাইনে মোট ১৪৮টি মেট্রো চলবে। ৭৪টি আপ এবং ৭৪টি ডাউন পরিষেবা থাকবে। প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
ইয়েলো লাইন:
ইয়েলো লাইনে স্বাভাবিকভাবেই মোট ৯২টি পরিষেবা চালানো হবে। এর মধ্যে ৪৬টি আপ এবং ৪৬টি ডাউন মেট্রো থাকবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি পরিষেবা পাঁচটির পরিবর্তে চারটি চলবে। প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন থাকছে না।
পার্পল লাইন:
পার্পল লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু থাকবে।
অরেঞ্জ লাইন:
১৫ অগস্ট অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না।

স্বাধীনতা দিবসের ছুটির কথা মাথায় রেখেই এই পরিষেবা সূচি নির্ধারণ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।


