Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বর বা বায়োমেট্রিক আপডেট করার খরচ বাড়ল (Aadhaar Card)। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, এই নতুন হারে ফি ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এরপর ২০২৮ সালের অক্টোবর থেকে ফের নতুন ফি নির্ধারণ করা হবে।

ডেমোগ্রাফিক তথ্য পরিবর্তন (Aadhaar Card)
- আগে খরচ হতো ৫০ টাকা
- এখন থেকে খরচ হবে ৭৫ টাকা নাম, ঠিকানা, জন্মের তারিখ, ফোন নম্বর, ইমেল—এসব তথ্য বদলাতে গেলে এই ফি প্রযোজ্য হবে।

বায়োমেট্রিক তথ্য পরিবর্তন (Aadhaar Card)
- ফিঙ্গারপ্রিন্ট
- আইরিস স্ক্যান
- ছবি (ফটোগ্রাফ)
এগুলো বদলাতে আগে লাগত ১০০ টাকা।
এখন থেকে খরচ হবে ১২৫ টাকা।
নথিপত্র পরিবর্তন সংক্রান্ত ফি (Aadhaar Card)
পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ বদলাতে চাইলে—
- ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে করা যাবে।
- তবে এনরোলমেন্ট সেন্টারে গেলে ফি লাগবে ৭৫ টাকা (যা আগে ছিল ৫০ টাকা)।
e-KYC ও আধার প্রিন্ট (Aadhaar Card)
- প্রথমবার আধার প্রিন্ট নিতে চাইলে খরচ হবে ৪০ টাকা।
- দ্বিতীয়বার নিলে খরচ হবে ৫০ টাকা।

শিশুদের জন্য বিশেষ ছাড় (Aadhaar Card)
UIDAI শিশুদের নির্দিষ্ট বয়সে বিনামূল্যে তথ্য আপডেট করার সুযোগ দিয়েছে, যাতে সবাই সময়মতো বায়োমেট্রিক পরিবর্তন করেন।
- ৫-৭ বছর বয়সে প্রথম বায়োমেট্রিক আপডেশন: বিনামূল্যে।
- ১৫-১৭ বছর বয়সে প্রথম বায়োমেট্রিক আপডেশন: বিনামূল্যে।
- ৭-১৫ বছর বয়সিদের সাধারণ নিয়মে খরচ হয় ১২৫ টাকা, তবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে করা যাবে।
আরও পড়ুন: Kojagari Lakshmi Puja : শুধু এক রাতের অতিথি হয়ে কেন আসেন দেবী লক্ষ্মী?
বাড়িতে বসেই পরিষেবা
যাঁরা এনরোলমেন্ট সেন্টারে যেতে পারবেন না, তাঁদের জন্য লোক গিয়ে বাড়ি থেকে তথ্য সংগ্রহ করবে UIDAI।
- খরচ হবে ৭০০ টাকা + জিএসটি।
- একই পরিবারের একাধিক ব্যক্তি যদি পরিষেবা নেন, তবে প্রত্যেকের জন্য অতিরিক্ত ৩৫০ টাকা করে দিতে হবে।



