Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে সঞ্জু করেছেন মাত্র ১৬ রান, গড় পাঁচ (Sanju Samson)। অন্যদিকে ঈশান কিষান তিন ম্যাচে করেছেন ১১২ রান।
বাদ পড়তে চলেছেন সঞ্জু? (Sanju Samson)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পরপর তিন ম্যাচে ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন আর অন্যদিকে ঈশান কিষাণ ভাল খেলছেন। ভারতের প্ৰাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া প্রশ্ন তুললেন এর পরের ম্যাচে সঞ্জুর দলে জায়গা পাওয়া নিয়ে (Sanju Samson)।
২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ঈশান কিষাণ। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে এবং অধিনায়ক হিসেবে ঝাড়খন্ডকে প্রথম বার চ্যাম্পিয়ন করেন। তারপর দীর্ঘদিন পর আবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে প্রত্যাবর্তন করেন ঈশান। সঞ্জু আর ঈশান দুজনেই প্রথম একাদশে জায়গা পেয়েছেন কিন্তু একদিকে যেমন সঞ্জু ফ্লপ আবার অন্যদিকে হিট ঈশান কিষাণ। আর তারপরেই সঞ্জুর জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আকাশ চোপড়া বলেছেন, ‘সঞ্জু স্যামসন প্রথম বলেই আউট হয়ে গিয়েছে। আগের দু’টি ম্যাচেও ও দ্রুত আউট হয়েছে, আর ইশান কিষান ভালো খেলছে।’ তিনি আরও বলেন, ‘এ বারও ঈশান ছোট কিন্তু বিধ্বংসী ইনিংস খেলেছে। ৫৩ রানে আউট হওয়ার আগেই ও নিজের কাজ সেরে ফেলেছিল। এই ছন্দ এখনই থামার নয়। তা হলে এই লড়াইয়ে কে এগিয়ে?’ এই সিরিজ়ে তিন ম্যাচে সঞ্জু করেছেন মাত্র ১৬ রান, গড় পাঁচ। অন্যদিকে ঈশান কিষান তিন ম্যাচে করেছেন ১১২ রান। রবিবার তৃতীয় টি-টোয়েন্টিতে সঞ্জু গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন, আর ঈশান করেন ১৩ বলে ২৮ রান।
আরও পড়ুন: Andhrapradesh: প্রেমে প্রত্যাখ্যান: প্রতিশোধ নিতে বন্ধুকে নিয়ে ভয়াবহ ছক নার্সের, গ্রেফতার ৪
তাঁর দাবি, ‘প্রশ্ন তো উঠবেই। নতুন ভাবনার কথা বলে আমরা গিলকে বাদ দিয়ে সঞ্জুর দিকে গিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে বেশি দিন ওর সঙ্গে থাকা যাবে না। সাম্প্রতিক পরিসংখ্যান দেখলে দু’জনের পারফরম্যান্স প্রায় একই রকম।’ আকাশ চোপড়া আরও যোগ করেন, ‘ঈশান কিষান প্রথমে পরিকল্পনায় ছিল না। কিন্তু পরের ম্যাচে যদি তিলককে পাওয়া যায়, তা হলে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে সঞ্জু স্যামসনকে খেলাবে, নাকি ঈশান কিষানকে (Sanju Samson)।’


