Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বজুড়ে নতুন এক আশঙ্কার (Energy Lockdown) শব্দ ভেসে বেড়াচ্ছে ‘এনার্জি লকডাউন’। করোনার মতো সংক্রমণ নয়, বরং জ্বালানি সঙ্কট থেকেই এই আতঙ্কের সূত্রপাত। ইরান ও ইজরায়েলের উত্তেজনার জেরে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটেছে। আর তার প্রভাব পড়ছে গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর। এই পরিস্থিতিতে অনেকেই ভাবছেন, আবার কি আমাদের ঘরবন্দি জীবনে ফিরতে হবে?
সরকারি ঘোষণা? (Energy Lockdown)
আসলে ‘এনার্জি লকডাউন’ কোনও (Energy Lockdown) সরকারি ঘোষণা নয়। এটি মূলত সামাজিক মাধ্যমে জনপ্রিয় হওয়া একটি শব্দবন্ধ। যখন জ্বালানি সাশ্রয়ের জন্য সরকার মানুষকে কম যাতায়াত করতে, বিদ্যুৎ কম ব্যবহার করতে বা বাড়ি থেকে কাজ করতে উৎসাহ দেয়, তখন সেটাকেই এই নামে ডাকা হচ্ছে। আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই কিছু পরামর্শ সামনে এসেছে- যেমন গাড়ির গতি কমানো, গণপরিবহন ব্যবহার বাড়ানো বা অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো।
বিভিন্ন দেশে সঙ্কট
বিশ্বের বিভিন্ন দেশে এই সঙ্কটের প্রভাব স্পষ্ট। কোথাও কাজের দিন কমিয়ে দেওয়া হচ্ছে, কোথাও পেট্রোল পেতে নিয়ম কড়া হচ্ছে। আবার কিছু দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অনলাইন শিক্ষার পথ বেছে নেওয়া হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে, পরিস্থিতি মোটেই হালকা নয়। তবে ভারতের ছবি আপাতত কিছুটা স্বস্তিদায়ক। সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে এবং বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। এখনই বড় ধরনের কোনও নিষেধাজ্ঞার ইঙ্গিত নেই। তবুও ভবিষ্যতের কথা মাথায় রেখে সচেতন হওয়া জরুরি।


