Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থাকা বহুতলকে ঘিরে দমকলের নির্দেশ ঘিরে তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য (Abhishek Banerjee)। ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের ওই বহুতলের বেসমেন্ট, ৬ তলা এবং ৭ তলা অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছে দমকল। অগ্নি সুরক্ষা ব্যবস্থায় একাধিক ঘাটতি থাকার কারণেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
মেয়াদ শেষ ফায়ার সেফটি সার্টিফিকেটের (Abhishek Banerjee)
দমকলের তরফে জানানো হয়েছে, বহুতলটির ফায়ার সেফটি সার্টিফিকেটের পুনর্নবীকরণের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই সার্টিফিকেট পুনর্নবীকরণ করা হয়নি বলে অভিযোগ। ফলে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে ভবনটি ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
‘বিপজ্জনক’ অংশ ব্যবহারে নিষেধাজ্ঞা (Abhishek Banerjee)
দমকলের নির্দেশিকায় বেসমেন্ট, ৬ এবং ৭ তলার নির্দিষ্ট অংশকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করা হয়েছে। বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ওই অংশগুলিতে কোনও ধরনের কাজ বা ব্যবহার করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, অগ্নি সুরক্ষার ঘাটতি পূরণ এবং সার্টিফিকেট পুনর্নবীকরণ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অংশগুলি কার্যত ব্যবহারের বাইরে থাকবে।

একাধিক কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে নোটিস (Abhishek Banerjee)
দমকলের এই নির্দেশের কপি সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের কাছেই পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভা এবং শেক্সপিয়র সরণী থানাকেও নোটিসের প্রতিলিপি দেওয়া হয়েছে। ফলে বিষয়টি এখন প্রশাসনিক স্তরেও নজরে এসেছে।
আরও পড়ুন: EOS05: ব্যর্থতার পর দুরন্ত প্রত্যাবর্তন ইসরোর, মহাকাশে সফল ‘আই অফ দ্য স্কাই’
নিরাপত্তা বিধি মানাই এখন মূল লক্ষ্য
বহুতলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকলে যে কোনও সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে। বিশেষ করে ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত বহুতলের ক্ষেত্রে অগ্নি সুরক্ষা বিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রয়োজনীয় ঘাটতি দ্রুত পূরণ করে বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট পুনর্নবীকরণ করাই এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব। ততদিন পর্যন্ত দমকলের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট অংশগুলি ব্যবহার না করার সিদ্ধান্তই বহাল থাকবে।



