Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক (Mamata Banerjee) টানাপোড়েনের মধ্যেই দলত্যাগী সাংসদ-বিধায়কদের উদ্দেশে কড়া বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও যাঁরা দলে ফিরতে আগ্রহী, তাঁদের জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। উত্তর দিনাজপুরের চোপড়ার সুজালি সভা থেকে ফোনে মমতার বার্তা পৌঁছে দেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে দলনেত্রী জানান, ফিরতে চাইলে আগামী ১৫ দিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে।
ফেরার সুযোগ (Mamata Banerjee)
মমতার বক্তব্যে দলত্যাগীদের প্রতি (Mamata Banerjee) একদিকে যেমন ক্ষোভ প্রকাশ পেয়েছে, অন্যদিকে তেমনই দেখা গিয়েছে ফেরার সুযোগ রাখার ইঙ্গিত। তাঁর অভিযোগ, যাঁদের তৃণমূলের হয়ে নির্বাচনে জয়ী করানো হয়েছিল, তাঁদের অর্থের বিনিময়ে অন্য শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। দলত্যাগীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে তিনি কর্মী-সমর্থকদের সতর্ক থাকার বার্তাও দেন।
বর্তমানে তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট জটিল। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দলীয় বিধায়কদের একাংশের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। একইসঙ্গে দিল্লিতেও দলের সাংসদদের একাংশ বিদ্রোহী অবস্থান নিয়েছেন। এই টানাপোড়েনের প্রভাব পড়েছে দলের সাংগঠনিক পরিচয় ও নির্বাচনী প্রতীকের উপরও।
আরও পড়ুন: Humayun Kabir Arrest: ‘পুলিশকে ছেড়ে দেব না’, মন্তব্যের পরই গ্রেফতার হুমায়ুন কবীর
দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে নির্বাচন কমিশন তৃণমূলের জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করেছে বলে দাবি করা হয়েছে। মমতাপন্থী গোষ্ঠী ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামে এবং অন্য শিবির ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নামে রাজনৈতিক পরিচয় ব্যবহার করছে।

