Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিষেককে মাইন্ডসেট বদলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তনীরা (Abhishek Sharma)।
ভারতের চিন্তার নাম অভিষেক (Abhishek Sharma)
সুপার এইটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত উঠলেও তাদের মূল চিন্তার কারণ অভিষেক শর্মার ফর্ম। টুর্নামেন্ট যত এগিয়েছে ততই অভিষেকের ফর্ম চিন্তা বাড়িয়েছে গম্ভীরের। বিশ্বকাপে ৬ ম্যাচে মাত্র ৮০ রান তাঁর সংগ্রহে।যার মধ্যে রয়েছে তিনটে শূন্য এবং একটি হাফ সেঞ্চুরি (Abhishek Sharma)।
ওয়েস্ট ন্ডিজের বিরুদ্ধে তিনি ফর্মে ফিরবেন আশা করেছিলেন সবাই কিন্তু সেই আশায় জল ঢেলেছেন স্বয়ং অভিষেক। এক ওভারে সঞ্জুর বিধ্বংসী ব্যাটের পর সেই ওভারেই অযথা তাড়াহুড়ো করে উইকেট দিয়ে আসেন অভিষেক। তারপর থেকেই তাঁর শট নির্বাচন এবং দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার অভিষেককে এক হাত নিলেন ভারতের প্রাক্তনীরা।

একটানা খারাপ পারফরম্যান্স পারফরম্যান্সের জন্য অভিষেককে তুলোধোনা করলেন মনোজ তিওয়ারি। নিজের মাইন্ডসেট এবং শট বাছাই নিয়ে সতর্ক হওয়ার কথা বলেন তিনি। মনোজ বলেন, ‘নিজের উইকেটকে গুরুত্ব না দিলে, তাহলে এই ধরনের শট খেলবে। অল্প সময়ের মধ্যে তারকা হয়ে গিয়েছে। তবে সুপারস্টার হতে গেলে ভারতকে ম্যাচ জেতাতে হবে। দলে তুমুল প্রতিযোগিতা। প্রচুর ম্যাচ উইনার। ওকে সবার আগে থাকতে হবে। এখন ওর জন্য সেরা সুযোগ। আগের ম্যাচে দুটো ক্যাচ ফেলেছে। ওকে মাইন্ডসেট বদলাতে হবে। কোন বলে মারবে আর কোন বলে মারবে না সেটা ওকে ঠিক করতে হবে।’

আরও পড়ুন: PV Sindhu: দুবাইতে আটকে পিভি সিন্ধু, বার্মিংহামে পৌঁছাবেন কীভাবে?
অভিষেকের ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরফান পাঠানও। অভিষেককে টেকনিক্যাল কিছু পরিবর্তনের পরামর্শও দিয়েছেন তিনি। পাঠান বলেন, ‘অভিষেক শর্মার ফর্ম চিন্তার বিষয়। মনে হয়েছিল ৫০ রান করার পর আবার ছন্দ ফিরে পাবে। কিন্তু সেই শট খেলার সময় পেছনের হাঁটু বেশি মুড়ে গিয়েছিল। শরীরের ওজনের ভার পেছনের দিকে পড়ে যায়। ফ্রন্ট ফুটে বেশি ভর দেওয়া উচিত ছিল। সেদিকে ওকে নজর দিতে হবে।’ একটানা ব্যর্থ হওয়ার পরেও আইসিসি-র টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এক নম্বরে রয়েছেন তিনি। কিন্তু সেটাই আসল না বিশ্বকাপের মতো মঞ্চে তাঁর ফর্মে ফেরা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার কবে তিনি ফর্মে ফেরেন (Abhishek Sharma)।


