Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিউই পেসার অ্যাডাম মিলনে (New Zealand)।
মিলনের পরিবর্তে জায়গা পেলেন জেমিসন (New Zealand)
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই আর তার আগে নিউ জিল্যান্ডের শিবিরে ধাক্কা। চোটের কবলে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অভিজ্ঞ পেসার অ্যাডাম মিলনে। তাঁর পরিবর্তে ব্ল্যাক ক্যাপস শিবিরে সুযোগ পেলেন কাইল জেমিসন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে চলেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (New Zealand)।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে এমআই কেপ টাউনের বিরুদ্ধে ম্যাচে বোলিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পান ৩৩ বছর বয়সি অ্যাডাম মিলনে। পরে মেডিক্যাল স্ক্যানে জানা গিয়েছে তাঁর হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। যার ফলে বিশ্বকাপে খেলা তাঁর পক্ষ একপ্রকার অসম্ভব। তাঁর দল থেকে ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার হতাশা প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘অ্যাডামের জন্য আমরা সবাই ভীষণই হতাশ হয়েছি। বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে ও খুব পরিশ্রম করেছিল। ইস্টার্ন কেপ সানরাইজার্সের হয়ে আটটি ম্যাচে ওকে আবার সেরা ছন্দে দেখা যাচ্ছিল। ঠিক এই সময়ে এমন চোট পাওয়াটা সত্যিই দুর্ভাগ্যজনক।’

আরও পড়ুন: Adrija Roy: বিয়ের মরশুমে আংটি বদল, অদ্রিজা রায়ের জীবনে বড় সুখবর
মিলনের জায়গায় বিশ্বকাপ স্কোয়াডের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকা কাইল জেমিসনকে এবার মূল দলে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সাদা বলের সিরিজে দলের সঙ্গেই রয়েছেন। এর আগে ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজে তাঁর দাপট দেখা গিয়েছে। তাঁর এই চলতি ফর্মে ভর করে বিশ্বকাপে ব্ল্যাক ক্যাপ শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন কাইল জেমিসন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ২০২৪ এবং ২০২৫ সালের প্রথমার্ধে চোট সমস্যায় ভোগার পর গত বছরের শেষ দিকে তিনি আবার সাদা বলের ক্রিকেটে ফিরেছেন। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে তিন ম্যাচে ছ’টি উইকেট নিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ে বড় ভূমিকা নিয়েছেন তিনি (New Zealand)।


