Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: BCCI নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই দল ঘোষণা করেনি এখনও। আর দল ঘোষণার আগে নিজেকে প্রমাণ করতে মরিয়া অভিষেক (Abhishek Sharma)।
দলে জায়গা পাওয়ার জন্য মরিয়া অভিষেক (Abhishek Sharma)
রবিবার পাঞ্জাবের অনুশীলনে যেন ব্যাটে আগুন ঝরাচ্ছিলেন অভিষেক। টি-টোয়েন্টিতে প্রতিষ্টিত নাম অভিষেক শর্মা। উল্কার গতিতে উত্থান এই তরুণ তুর্কির। তিনি যে ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে ছাপ স্পষ্ট ফেলেছেন সেটা বোঝা যায় ICC-র টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে তাঁর। সংক্ষিপ্ত ফরম্যাটে তাঁর ক্রিকেটবিশ্ব। তবে এবার তাঁর সংকল্প ওয়ানডে দলে জায়গা। বিজয় হাজারে ট্রফিই হতে পারে তাঁর নিজেকে প্রমাণের সেরা মঞ্চ। নির্বাচকদের নজরে আসার জন্য এ মঞ্চে প্রতিটি রান, প্রতিটি শট হবে তাঁর বার্তা নির্বাচকদের প্রতি (Abhishek Sharma)।
সংবাদ সূত্রের খবর অনুযায়ী অনুশীলন সেশনে অভিষেককে হালকা মেজাজে কথা বলতে শোনা যায় সতীর্থ গৌরব চৌধুরীর সাথে কথা বলতে। সেই আকর্ষণীয় মুহূর্তে অভিষেকে গৌরবের কাছে জানতে চান ‘ফিল্ড কী আছে?’ গৌরব সঙ্গে-সঙ্গে উত্তর দেন, ‘মিড অফ রাখা আছে, সিঙ্গেল বাঁচানোর জন্য।’

আরও পড়ুন: Winter Hunger: শীত এলেই খিদে কেন বেড়ে যায়?
যদিও বল ডিফেন্ড করার ধারকাছ দিয়েও তিনি গেলেন না। একের পর এক বলকে পাঠিয়ে দিতে থাকনে বাউন্ডারির ঠিকানায়। বড় শটে যে তিনি কতটা স্বচ্ছন্দ আবারও যেন সেটাই প্রমাণ করলেন। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী তিনি অনুশীলনের সময় প্রায় ৪৫টি ছয় মেরেছেন। অভিষেক শর্মাকেও দেখা যায় নেটে হাত ঘোরাতে। প্রায় ৪০ মিনিট ধরে স্পিন বোলিং করেন তিনি।
BCCI এখনও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা করেনি। আসন্ন বিশ্বকাপ ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। সেই স্কোয়াডে নাম রয়েছে অভিষেকের। ওয়ানডে দলে সুযোগ পাওয়ার জন্য ও তাঁর কাছে সুজো খুব সীমিত। তিনি এই সীমিত সময়ে বিজয় হাজারাতে ভাল পারফর্ম করে নির্বাচকদের নজরে আসার মরিয়া চেষ্টা করছেন। এখন সময় বলবে তাঁর এই পরিশ্রম ও চেষ্টার ফল তিনি কি আসন্ন নিউ জিল্যান্ড সিরিজেই পাবেন নাকি অপেক্ষা করতে হবে আরও কিছুদিন (Abhishek Sharma)।


