Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ব্যাট করতে নেমে নিজের চেনা ছন্দে ধরা দিলেন ডি’কক (Arshdeep Singh)।
ডি’ককের ঝোড়ো ব্যাটিং (Arshdeep Singh)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা চাইবে এই ম্যাচ জিতে সিরিজের সমতা ফিরিয়ে আনতে আর সেই কাজ নিজের দক্ষতার সাথে করছেন প্রোটিয়া ওপেনার ডি’কক। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সামনে দিশেহারা ভারতীয় বোলিং (Arshdeep Singh)।
প্রথমে ব্যাট করতে নেমে নিজের রুদ্র মূর্তি ধারণ করেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডি’কক। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে স্কোর বোর্ডের গতি বাড়তে থাকে ঝড়ের গতিতে। সেই তান্ডবের সামনে খেই হারালেন ভারতের অর্শদীপ সিং। এক ওভারে ৭টি অতিরিক্ত রান দিয়ে গড়লেন লজ্জার নজির। একের পর এক ওয়াইড দিতে থাকেন এই পেসার। নিজের ওভার তিঁনি শেষ করেন ১৩টি বল করে। ১৩টি বল করার রেকর্ড রয়েছে আফগান ক্রিকেটার নবীন উল হকের।

আরও পড়ুন: Lionel Messi: ভারতে আসছেন লিওনেল মেসি, কলকাতা থেকে শুরু হবে ভক্তদের উচ্ছ্বাস
১১তম ওভারে অর্শদীপকে প্রথম বলেই ছক্কা মারেন ডি’কক। ফলে চাপে পড়ে যান ভারতীয় বোলার। অফ স্টাম্পের বাইরের দিকে বল করতে গিয়ে বার বার ওয়াইড করে গেলেন তিঁনি। এক ওবারে ৭টি ওয়াইড করার সৌজন্যে এল এল ১৮ রান। ৭টি ওয়াইডই তিঁনি করলেন ডি’কককে। তারপর ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে যে অর্শদীপের এই খারাপ বোলিংয়ে কতটা অসন্তুষ্ট হয়েছেন দলের হেড কোচ।
অন্যদিকে ২৬ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকাকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিঁনি। দক্ষিণ আফ্রিকার দুটি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী (Arshdeep Singh)।


