Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জিয়ারুল হক, জলপাইগুড়ি: রবিবার বিকেলে (Accident Case) বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন চারজন। দুর্ঘটনাটি ঘটে লাটাগুড়ির মহাকাল ধামের কাছে। আহত চারজনের মধ্যে পরবর্তীতে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
আচমকা গাড়ির সংঘর্ষ (Accident Case)
জানা যায়, ময়নাগুড়ির খাগড়াবাড়ি এলাকার (Accident Case) বাসিন্দা আবিদ মোহাম্মদ ও রোহিত মোহাম্মদ বাইকে করে লাটাগুড়ির দিক থেকে চালসার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে, জলপাইগুড়ির আদরপাড়া এলাকার বাসিন্দা সমর বসু ও প্রিয়াঙ্কা সরকার স্কুটিতে করে বিপরীত দিক থেকে আসছিলেন। মহাকাল ধামের কাছে আচমকাই দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে চারজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ময়নাগুড়ির (Accident Case) সাংবাদিক অর্ঘ্য বিশ্বাস ও স্থানীয় বাসিন্দা রাজা সেনগুপ্ত স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মঙ্গলবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের অন্যত্র স্থানান্তর করা হয়।
আবিদ মোহাম্মদ ও রোহিত মোহাম্মদকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, সমর বসু ও প্রিয়াঙ্কা সরকারকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
আরও পড়ুন: Derek O Brien: ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন
তবে চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে আহত চারজনের মধ্যে দু’জনের মৃত্যু ঘটে। বাকি আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও স্কুটি আটক করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।


