Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জাহাঙ্গীর বাদশা: উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আজ প্রশাসনিক সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই প্রশাসনিক সভা থেকে নন্দীগ্রামের হরিপুরে নবনির্মিত দমকল কেন্দ্রের সূচনা, বিরুলিয়া নন্দীগ্রাম থেকে সরকারি বাস পরিষেবা চালু করা, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সহায়তা প্রকল্পের উপভোক্তাদের হাতে পরিষেবা প্রদানের কার তুলে দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী।

সভাস্থলের পরিদর্শন (Suvendu Adhikari)
পাশাপাশি এলাকার উন্নয়নে বিভিন্ন রাস্তাঘাট মেরামত সহ বেশ কয়েকটি জায়গায় নতুন রাস্তা ও কালভার্ট নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক নিরঞ্জন কুমার ও হলদিয়া মহকুমা শাসক সভাস্থলের পরিদর্শনের পাশাপাশি প্রস্তুতি খতিয়ে দেখেছেন।

আরও পড়ুন: Pujarini Pradhan: দামি ক্যামেরা ছাড়াই মেটার মঞ্চে পূজারিণী
নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী সফর (Suvendu Adhikari)
জেলা প্রশাসন সূত্রে খবর আজকের এই প্রশাসনিক সভা থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালুর ঘোষণা সহ বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী সফর কে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।



