Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাসের (Actor Arrested Case) অভিযোগে গ্রেফতার হয়েছেন ‘ধুরন্ধর’ ছবির অভিনেতা নাদিম খান। মুম্বইয়ের ভারসোভা থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে আটক করে। অভিযোগকারী ৪১ বছর বয়সি এক মহিলা, যিনি দীর্ঘদিন ধরে অভিনেতার বাড়িতে গৃহ সহায়িকার কাজ করতেন। তাঁর দাবি, প্রায় এক দশক ধরে নাদিম খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের মূল ভিত্তি ছিল বিয়ের প্রতিশ্রুতি।
কাজের সূত্রেই ঘনিষ্ঠতা (Actor Arrested Case)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা প্রায় ১০ বছর (Actor Arrested Case) আগে নাদিম খানের বাড়িতে কাজ শুরু করেন। কাজের সূত্রেই দু’জনের পরিচয় ঘনিষ্ঠতায় বদলায়। মহিলার অভিযোগ, সেই সময় অভিনেতা তাঁকে আশ্বাস দিয়েছিলেন যে, ভবিষ্যতে তাঁকে বিয়ে করবেন। এই বিশ্বাসের উপর ভর করেই তিনি দীর্ঘদিন শারীরিক সম্পর্কে জড়িয়ে ছিলেন বলে দাবি। কিন্তু সময় গড়ালেও বিয়ের কোনও উদ্যোগ নেননি অভিনেতা। বরং সম্প্রতি তিনি ওই সম্পর্ক পুরোপুরি অস্বীকার করতে শুরু করেন বলে অভিযোগ।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস (Actor Arrested Case)
অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন অপেক্ষার (Actor Arrested Case) পর যখন তিনি বুঝতে পারেন যে বিয়ের প্রতিশ্রুতি পূরণ হওয়ার কোনও সম্ভাবনা নেই, তখনই তিনি আইনের দ্বারস্থ হন। ভারসোভা থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে এবং অভিনেতাকে গ্রেফতার করা হয়। যেহেতু ঘটনাগুলি মূলত মালওয়ানি এলাকার একটি বাড়িতে ঘটেছে বলে অভিযোগ, তাই পরে মামলাটি মালওয়ানি থানায় স্থানান্তর করা হয়েছে।
২০১৫ সাল থেকেই দু’জনের সম্পর্ক শুরু
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ২০১৫ সাল থেকেই দু’জনের সম্পর্ক শুরু হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেই মহিলার দাবি। তবে বর্তমানে নাদিম খান সেই সম্পর্ক মানতে অস্বীকার করছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমবার শারীরিক সম্পর্ক স্থাপনের প্রেক্ষিতেই FIR দায়ের করা হয়েছে এবং সেই অনুযায়ী আইনি প্রক্রিয়া এগোচ্ছে।
আরও পড়ুন: Astro Forecast: পবনপুত্রের অশেষ কৃপা, ভাগ্য খুলবে কাদের?
এই ঘটনায় এখনও পর্যন্ত নাদিম খানের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তকারীরা তাঁর বক্তব্য শোনার পাশাপাশি অভিযোগকারীর দেওয়া তথ্য, প্রমাণ ও পরিস্থিতির সমস্ত দিক খতিয়ে দেখছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


