Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের (Aero India 2027) অন্যতম প্রধান মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনী “অ্যারো ইন্ডিয়া ২০২৭” এর ১৬ তম সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ার ফোর্স স্টেশনে। অপারেশন সিদুঁরের পর এই প্রথম বারের জন্য এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমনই ঘোষণা করা হয়েছে।
কবে হবে এই প্রদর্শনী? (Aero India 2027)
সূত্রের খবর, আগামী বছরের ৮ থেকে ১২ ফেব্রুয়ারী (Aero India 2027) বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানের একটি প্রধান আকর্ষণ হতে চলেছে ভারতীয় বিমান বাহিনী এবং অংশগ্রহনকারী আন্তর্জাতিক উড়ন্ত দলগুলির আকাশ প্রদর্শনী। যা অত্যাধুনিক বিমান প্লাটফর্ম এবং তাদের সক্ষমতা দর্শকদের সরাসরি দেখার সুযোগ করে দেবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া (Aero India 2027)
ইনিমধ্যেই এইচএএল (HAL) এবং বিইএল উভয়কেই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। প্রদর্শক এবং দর্শকদের অংশগ্রহণের প্রক্রিয়া সহজ করতে খোলা হয়েছে একটি ওয়েব ভিত্তিক পোর্টাল www.aeroindia.gov.in ।এই পোর্টালের মাধ্যমেই সরাসরি খুব সহজে বুকিং করা যাবে প্রদর্শকদের রেজিস্ট্রেশন এবং প্রদর্শনী স্থান। জানা গিয়েছে, চলতি মাসের ৩ তারিখ থেকেই বুকিং করা যাবে।
বিগত বছরের সফলতা
গত বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অ্যারো ইন্ডিয়ার সংস্করণ ৪২০০০ বর্গমিটারেরও বেশি প্রদর্শনী এলাকা জুড়ে প্রায় ১৫০টি বিদেশী সংস্থা এবং ৯০০ জনেরও বেশি প্রদর্শক নিয়ে সফল ভাবে অনুষ্ঠিত হয়েছিল।
২০২৩ সালের সংস্করণে প্রায় সাত লক্ষ দর্শক এসেছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহন করেছিল ৯৮টি দেশের প্রতিনিধি দল।
আরও পড়ুন: Purulia Rail Line: পুরুলিয়াতে নয়া রেললাইন, কত টাকা বরাদ্দ করল কেন্দ্র?
উদ্দেশ্য
এই এয়ার শো’টি মূলত ভারতীয় ও বিদেশী সংস্থাগুলির জন্য নতুন অংশীদারিত্ব গড়ে তোলার এবং মহাকাশ খাতে দেশীয়করণকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে। ২০২৯-৩০ সালের মধ্যে ৩ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করার লক্ষ্য নির্ধারন করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ৫০,০০০ কোটি টাকার প্রতিরক্ষা রপ্তানির লক্ষ্যও স্থির করা হয়েছে। আশা করা হচ্ছে, ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীকে ব্রহ্মোস ক্রুজ মিসাইল এবং অ্যাস্ট্রা বিয়ন্ড-ভিজুয়াল-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল সরবরাহের সাম্প্রতিক চুক্তিগুলো ভারতের প্রতিরক্ষা রপ্তানিকে নতুন গতি দেবে। যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অ্যারো ইন্ডিয়া ২০২৭ এর জন্য এখনও অবধি কোনও থিমের ঘোষণা করা হয়নি।


