Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা থেকে (Purulia Rail Line) জয়চণ্ডীপাহাড় পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ বাইপাস লাইন তৈরির অনুমোদন দিল ভারতীয় রেল। এই প্রকল্পের জন্য মোট ২৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পন্যবাহী ট্রেন চলাচল আরও মসৃন করতে এবং ভবিষ্যতে যানজট কমানোর উদ্দেশ্যেই এই প্রকল্প।
কী কী সুবিধা হবে? (Purulia Rail Line)
রেলের তরফে জানানো হয়েছে, নতুন এই (Purulia Rail Line) লাইন চালু হলে থার্ড লাইনের সঙ্গে দ্বিমুখী সংযোগ তৈরি হবে। পণ্যবাহী ট্রেনের জন্য তৈরি হচ্ছে পৃথক ফ্রেট করিডর। প্রকল্পটি সম্পূর্ণ হলে অতিরিক্ত পরিবহনের সক্ষমতা বাড়বে। এছাড়াও SAIL এবং MTPA লৌহ আকরিকের চাহিদা এবং BCCL-এর দৈনিক ৪৫টি রেকের সম্ভাব্য চাহিদা পূরণে এই বাইপাস সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। ক্রসিংয়ের কারণে পণ্যবাহী ট্রেনের অনেকক্ষন দাঁড়িয়ে থাকার যে সমস্যা, সেটাও অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
শিল্পাঞ্চলের সুবিধা
প্রকল্পটি সম্পূর্ণ হলে বছরে অতিরিক্ত ৮.৮ মিলিয়ন টন পণ্য পরিবহণের সুযোগ বাড়বে বলে আশা রেলদফতরের। এছাড়াও শিল্পাঞ্চল থেকে এনার্জি, খনিজ ও সিমেন্ট পরিবহনে গতি আনবে বলেই জানাচ্ছে রেল দফতর।


