Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্কুলের পাঠ্যক্রমে প্রযুক্তি শিক্ষাকে (AI Education Curriculum) আরও গুরুত্ব দিতে বড় পদক্ষেপের পথে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT)। জাতীয় শিক্ষানীতি ২০২০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য কম্পিউটেশনাল থিংকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে বিশেষ কোর্স মডিউল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য, ছোটবেলা থেকেই পড়ুয়াদের প্রযুক্তি সম্পর্কে ধারণা তৈরি করা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো।
নতুন মডেল (AI Education Curriculum)
নতুন মডিউলে এআই কীভাবে কাজ করে, (AI Education Curriculum) কোথায় তার ব্যবহার সম্ভব, প্রযুক্তির সুবিধা ও সীমাবদ্ধতা কী-সহজ ভাষায় সেই বিষয়গুলি তুলে ধরা হবে। হাতে-কলমে শেখার উপরেও গুরুত্ব দেওয়া হবে। এই কোর্স করতে পড়ুয়াদের আগে থেকে এআই সম্পর্কে কোনও অভিজ্ঞতা বা বিশেষ কারিগরি জ্ঞান থাকার প্রয়োজন নেই।
আরও পড়ুন: Police Duty Allowance: পুজো থেকে বিসর্জন, ডিউটিরত পুলিশকর্মীদের খাবার ভাতা বাড়াল রাজ্য সরকার
কম্পিউটেশনাল থিংকিংয়ের মাধ্যমে কোনও জটিল সমস্যাকে ছোট ছোট ধাপে ভাগ করে যুক্তি দিয়ে সমাধান করার পদ্ধতি শেখানো হবে। এর ফলে শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা, সৃজনশীলতা এবং যুক্তিনির্ভর চিন্তাভাবনা বিকশিত হবে বলে আশা করা হচ্ছে।
ঝুঁকি সম্পর্কেও সচেতন
প্রযুক্তির সুযোগের পাশাপাশি তার ঝুঁকি সম্পর্কেও সচেতন করা হবে পড়ুয়াদের। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, ডিজিটাল নিরাপত্তা, ভুয়ো খবর শনাক্ত করা এবং এআই-নির্মিত তথ্যের সত্যতা যাচাইয়ের মতো বিষয়ও থাকবে পাঠ্যক্রমে। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা ও দায়িত্ববোধের উপরেও জোর দেওয়া হবে।


